ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
আকুর বিল পরিশোধের পর রিজার্ভ দাঁড়াল ২০ বিলিয়ন ডলার
ডুয়া নিউজ : ২০২৪ সালের নভেম্বর–ডিসেম্বর মাসের এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বাবদ বিল ১.৬৭ বিলিয়ন ডলার পরিশোধ করেছে বাংলাদেশ। ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিপিএম-৬ হিসাব অনুযায়ী কমে দাঁড়িয়েছে ২০ বিলিয়ন ডলারে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) আমদানি বিল পরিশোধ করা হয়। কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ প্রতি দুমাস পরপর আকু'র বিল পরিশোধ করে থাকে। তবে বৃহস্পতিবারের আকু পেমেন্টের পর কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব হিসাব পদ্ধতিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ২৪.৯ বিলিয়ন ডলারে দাঁড়ায়।
নভেম্বর–ডিসেম্বর মাসে আকুর আওতাধীন দেশগুলোর সঙ্গে আমদানি আগের দুই মাসের তুলনায় ১১ দশমিক ৩৩ শতাংশ বেড়েছে বাংলাদেশের। এটি ব্যাংক খাতে বৈদেশিক মুদ্রার স্থিতি সম্পর্কে ইতিবাচক ইঙ্গিত দেয় বলে মন্তব্য করেছেন ব্যাংকাররা।
এর আগে, সেপ্টেম্বর–অক্টোবর মাসে আকু'র ১.৫ বিলিয়ন ডলার বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিপিএম-৬ অনুযায়ী কমে দাঁড়িয়েছিল ১৮.৪৬ বিলিয়ন ডলারে।
উল্লেখ্য, আকু একটি তেহরান-ভিত্তিক সংস্থা। এটি ভারত, বাংলাদেশ, ভুটান, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা—এ ৯টি সদস্য দেশের মধ্যে আমদানি-রপ্তানি দায় নিষ্পত্তি করে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ