ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
অর্থ সংকটে ভবন বিক্রির পথে ফিনিক্স ফাইন্যান্স
শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ফিনিক্স ফাইন্যান্স লিমিটেড চলমান আর্থিক সংকট মোকাবিলায় বড় ধরনের পদক্ষেপ নিয়েছে। কোম্পানিটি রাজধানীর মতিঝিলে অবস্থিত তাদের নিজস্ব বাণিজ্যিক ভবন ‘ফিনিক্স ভবন’-এর ৫০ শতাংশ মালিকানা বিক্রির করার সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শেয়ারবাজারের বিনিয়োগকারীদের অবহিত করতে উভয় এক্সচেঞ্জে বিস্তারিত তথ্য জমা দিয়েছে প্রতিষ্ঠানটি।
কোম্পানির পরিচালনা পর্ষদ জানিয়েছে, সাম্প্রতিক সময়ে আর্থিক খাত নানা চাপে রয়েছে। এর প্রভাবে তাদের আয় ও ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ অবস্থায় সংকট কাটিয়ে উঠতে বিকল্প উপায় খুঁজতে বাধ্য হচ্ছে ফিনিক্স ফাইন্যান্স। ভবনের অংশবিশেষ বিক্রির মাধ্যমে প্রাপ্ত অর্থ ব্যবহার করে প্রতিষ্ঠানটির আর্থিক ভিত্তি শক্তিশালী করার পরিকল্পনা নিয়েছে তারা।
কোম্পানিটির পর্ষদ আরও জানিয়েছে, এই পদক্ষেপের মাধ্যমে কোম্পানি আর্থিক প্রবাহে স্বস্তি ফিরিয়ে আনতে পারবে এবং কার্যক্রম পরিচালনায় স্থিতিশীলতা বজায় রাখতে সক্ষম হবে। তাদের বিশ্বাস, সম্পদ বিক্রি থেকে প্রাপ্ত অর্থ ভবিষ্যতে প্রতিষ্ঠানটির সামগ্রিক আর্থিক অবস্থার উন্নয়ন ঘটাবে।
তবে এখনো নির্দিষ্ট করে জানানো হয়নি, কবে নাগাদ এই বিক্রি সম্পন্ন হবে এবং প্রাপ্ত অর্থ কীভাবে ব্যবহার করা হবে। বিষয়টি নিয়ে আলোচনা চলছে এবং যথাসময়ে বিস্তারিত তথ্য বিনিয়োগকারীদের জানানো হবে বলে কোম্পানি সূত্র জানিয়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল