ঢাকা, রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
বিএফআইইউ'র নতুন প্রধান শাহীনুল ইসলাম
ডুয়া নিউজ: বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর প্রধান কর্মকর্তা পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক এ. এফ. এম. শাহীনুল ইসলাম।
আজ বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব আফছানা বিলকিসের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে দুই বছরের জন্য তিন এই পদে নিয়োগ পান।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ২০১৯ সালের বিধি ২২ অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন নির্বাহী পরিচালক এ. এফ. এম. শাহীনুল ইসলামকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদমর্যাদায় দুই বছরের জন্য বিএফআইইউ-এর প্রধান কর্মকর্তা হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তাঁকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে সার্বক্ষণিক কর্মকর্তা হিসেবে নিয়োগের তারিখ থেকে দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। এ চুক্তির শর্তাবলি নির্ধারিত চুক্তিপত্র দ্বারা নির্ধারণ করা হবে।
এ এফ এম শাহীনুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিষয়ে বিএসসি (অনার্স) এবং এমএসসি করেছেন। ১৯৯৩ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগদানের পর থেকে তিনি বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন, যেখানে ব্যাংকিং সুপারভিশন, বৈদেশিক মুদ্রা ট্রেজারি ব্যবস্থাপনা, সরকারের বাজেট ব্যবস্থাপনা, কৃষি ঋণ ব্যবস্থা, আইন বিভাগ, সচিব বিভাগ এবং রাজশাহী অফিসের দায়িত্ব অন্তর্ভুক্ত রয়েছে।
২০২২ সালের ২ মার্চ তিনি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পদে পদোন্নতি লাভ করেন এবং পরবর্তীতে বগুড়া অঞ্চলে ব্যাংকসমূহের সার্বিক কার্যক্রম দেখভালের দায়িত্ব পালন করেন। তিনি ২০২৩ সালের ২৮ মার্চ থেকে বিএফআইইউ-এর নির্বাহী পরিচালক ও উপ-প্রধান কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন এবং ২০২৩ সালের ৩১ ডিসেম্বর তিনি বাংলাদেশ ব্যাংক থেকে অবসরোত্তর ছুটিতে যান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের নামাজের সময়সূচি (২৬ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- আনসার-ভিডিপিতে ২২৮ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- সেনাবাহিনীতে সফটওয়্যার প্রোগ্রামার পদে নিয়োগ, বেতন ৫০ হাজার টাকা