ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
পাম অয়েলে সরকার নির্ধারিত মূল্য অকার্যকর
আন্তর্জাতিক বাজারে দাম কমার প্রেক্ষিতে সরকার গত ১২ আগস্ট খোলা পাম অয়েলের দাম লিটারপ্রতি ১৯ টাকা কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করলেও বাস্তবে এর কোনও প্রভাব পড়েনি দেশের বাজারে। বরং ঘোষণার পরপরই পাইকারি বাজারে উল্টো দাম বেড়েছে।
চট্টগ্রামের খাতুনগঞ্জসহ বিভিন্ন পাইকারি বাজারে পাম অয়েল লিটারপ্রতি ৪ টাকা এবং মণপ্রতি ১৫০ টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে। এক মাসে দাম বেড়েছে প্রায় ৩০০ টাকা।
ব্যবসায়ীরা জানান, কিছু ট্রেডিং প্রতিষ্ঠান ইচ্ছাকৃতভাবে সরবরাহ সীমিত করায় বাজারে কৃত্রিম সংকট তৈরি হয়েছে। আগেই মজুত করে রাখা তেল বাড়তি দামে ছাড়ায় সরকারের নির্ধারিত মূল্য কার্যকর হচ্ছে না।বিশ্ববাজারে গত তিন মাসে অপরিশোধিত পাম অয়েলের দাম টনপ্রতি মাত্র ৪০ ডলার বেড়েছে। অথচ দেশের বাজারে একই সময়ে অস্বাভাবিক হারে দাম বাড়ায় বাজার কারসাজির অভিযোগ উঠেছে।
ভোক্তারা বলছেন, সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে নজরদারির ঘাটতি থাকায় তারা সুফল থেকে বঞ্চিত হচ্ছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক