ঢাকা, সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩
‘বাংলাদেশে ইউরোপীয় দেশগুলো ভিসা সেন্টার খোলার চেষ্টা চলছে’
ডুয়া নিউজ : পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ রফিকুল আলম বলেছেন, বাংলাদেশে ইউরোপীয় দেশগুলো যাতে ভিসা সেন্টার খোলে, সেই চেষ্টা চলমান আছে।
বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের চীন সফর উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রফিকুল আলম বলেন, ইউরোপের যে দেশগুলোর দূতাবাস বাংলাদেশে নেই, তারা যাতে বাংলাদেশে ভিসা সেন্টার স্থানান্তরিত করে, সে বিষয়ে কয়েক মাস ধরে বাংলাদেশ ওই দেশগুলোকে অনুরোধ জানিয়ে আসছে। এরই মধ্যে বুলগেরিয়া বাংলাদেশে ভিসা সেন্টার স্থাপনের উদ্যোগ নিয়েছে বলে আমরা জানতে পেরেছি। রোমানিয়া ক্ষেত্রবিশেষে কখনো ভিয়েতনাম, কখনো বা থাইল্যান্ড থেকে ভিসা নেওয়ার ব্যবস্থা করেছে।
তবে এই ব্যবস্থা সম্পূর্ণ অস্থায়ী উল্লেখ করে তিনি আরও বলেন, ইউরোপের আরও কয়েকটি দেশ যাতে বাংলাদেশে ভিসা সেন্টার খোলে, সে জন্য আমাদের প্রচেষ্টা চলমান আছে। তবে এখানে একটি বিষয় বিবেচনায় আনতে হবে যে, এমন ব্যবস্থা গ্রহণের আগে ওই দেশগুলোকেও অনেক ধরণের অনুমোদন নিতে হয়, এ ধরণের সিদ্ধান্ত কোনো দেশই তাড়াহুড়ো করে নিতে পারে না।
তিনি জানান, এ বিষয়ে ধৈর্য ধারণ করতে সবাইকে অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ জুলাই)
- সচিব পদে পদোন্নতি পেলেন দুই কর্মকর্তা
- হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মুজাম্মেল হক
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (২৭ জুলাই)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- আজ থেকে আবার শুরু এইচএসসি পরীক্ষা
- আজই নিষিদ্ধ হতে পারে ঢাবির নীল দল
- নবনিযুক্ত চেয়ারম্যান-মহাপরিচালকদের স্বচ্ছতার নির্দেশ প্রধানমন্ত্রীর