ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
পাচারের অর্থ ফেরাতে ইউরোপীয় ব্যাংকের সহায়তা চাইলেন পররাষ্ট্র উপদেষ্টা
ডুয়া নিউজ: পাচারকৃত অর্থ ফেরাতে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ারের কাছে সহায়তা চেয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
আজ বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম।
তিনি জানান, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ২০-২৪ জানুয়ারি চীনে তার প্রথম দ্বিপাক্ষিক সফরে যাচ্ছেন। এই সফর চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদানের একটি গুরুত্বপূর্ণ সুযোগ বলে মনে করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এই সফরে বাণিজ্য, অর্থনীতি, কৃষি এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হবে।
আরেক প্রশ্নের জবাবে রফিকুল আলম বলেন, শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো চিঠির জবাব এখনও দিল্লি দেয়নি এবং ঢাকা উত্তর পাওয়ার অপেক্ষায় রয়েছে। তিনি বলেছিলেন, উত্তর না এলে ঢাকা তাগিদপত্র পাঠাবে, তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
রোহিঙ্গা অনুপ্রবেশের পরিস্থিতি নিয়ে তিনি জানান, সম্প্রতি ৩৬ জন রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে এবং সীমান্তে নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে, তবে মানবিক অবস্থার বিষয়টিও দেখতে হবে।
জুলাই আন্দোলনে আহতদের বিদেশে চিকিৎসার জন্য দ্রুত ভিসা প্রাপ্তির বিষয়ে ভুমিকা রাখার কথা উল্লেখ করে তিনি বলেন, এ পর্যন্ত ১১ জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে, তাদের মধ্যে দুইজন দেশে ফিরে এসেছেন।
একই সঙ্গে, মোজাম্বিকে থাকা বাংলাদেশিদের সুরক্ষার বিষয়ে দূতাবাস কাজ করছে, বলেও জানান মুখপাত্র।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- COP31 সামনে রেখে বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার নিয়ে সংলাপ