ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশি নার্সদের উচ্চ বেতনে কুয়েতে চাকরির সুযোগ
পশ্চিম এশিয়ার দেশ কুয়েত উচ্চ বেতনে ১০০ জন বাংলাদেশি নার্স নিয়োগ দেবে। সরকারিভাবে এই নিয়োগ কার্যক্রম পরিচালনা করবে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)।
সম্প্রতি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বোয়েসেলের সহকারী পরিচালক নোমান চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইংরেজি ভাষায় পারদর্শী এবং অভিজ্ঞ নার্সদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৯ বছরের মধ্যে হতে হবে। নিয়োগপ্রাপ্তদের তিন মাসের শিক্ষানবিশকাল শেষে তিন বছরের চাকরি দেওয়া হবে, যা ইনক্রিমেন্টসহ নবায়নযোগ্য।
যোগ্যতার ভিত্তিতে বিএসসি পাস পুরুষ নার্স ২০ জন, নারী ৩০ জন এবং ডিপ্লোমা পাস পুরুষ নার্স ১০ জন, নারী ৪০ জন নিয়োগ পাবেন। প্রত্যেকের বেতন নির্ধারিত হয়েছে মাসে ১ লাখ ২৭ হাজার ৩৬০ টাকা।
নির্বাচিত প্রার্থীদের বোয়েসেল নির্ধারিত সার্ভিস চার্জ ৫৬ হাজার ৩৫০ টাকা জমা দিতে হবে। পাশাপাশি গামকা থেকে স্বাস্থ্য পরীক্ষা, কুয়েতের ঢাকা দূতাবাস থেকে ভিসা স্ট্যাম্পিং এবং অন্যান্য আনুষঙ্গিক ফি বহন করতে হবে।
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের Basic Life Support (BLS) প্রশিক্ষণের বৈধ সনদ থাকতে হবে।
আগ্রহী প্রার্থীদের আবেদন লিংক: https://brms.boesl.gov.bd। লিংকে সব তথ্যাদি পূরণপূর্বক ইংরেজিতে এক কপি জীবন বৃত্তান্ত, সব শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ, মার্কশিট, ট্রান্সক্রিপ্ট, রেজিস্ট্রেশন এবং পাসপোর্টের রঙিন কপি একটি পিডিএফ ফাইল তৈরি করে work experience Gi av‡c upload personal-তে আবশ্যিকভাবে আপলোড করতে হবে।
এই চাকরির জন্য আবেদন শুরু হয়েছে ২০ আগস্ট থেকে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই আবেদন ফি বাবদ ১০০ টাকা ও চার্জ পরিশোধ করতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?