ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ব্রুনেই বিশ্ববিদ্যালয়ে বৃত্তি; মাসে ভাতা ১ লাখ ৯৭ হাজার টাকা
ডুয়া ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশিয়ার ছোট্ট মুসলিম দেশ ব্রুনেই। দেশটির বিখ্যাত বিশ্ববিদ্যালয় ‘ইউনিভার্সিটি ব্রুনেই দারুসসালাম’-এ ২০২৫-২৬ এর বৃত্তির জন্য আবেদন গ্রহণ শুরু করেছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। সে হিসেবে বাংলাদেশি শিক্ষার্থীরাও আবেদন করার সুযোগ পাবেন। সম্পূর্ণ অর্থায়নের এই বৃত্তির মাধ্যমে শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবে।
সুযোগ-সুবিধাজাতীয় ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি।রেজিস্ট্রেশনের খরচ মওকুফ করা হবে।টিউশন এবং অন্যান্য ফি মওকুফ করা হবে।প্রতি মাসে ২,২০০ ব্রুনেই ডলার (প্রায় ১,৯৭,০০০ টাকা) জীবিকা ভাতা হিসাবে প্রদান করা হবে।
বৃত্তির মেয়াদকালব্রুনেই বিশ্ববিদ্যালয়ের বৃত্তির মেয়াদ তিন ভাগে বিভক্ত:
কোর্সওয়ার্ক প্রোগ্রামের মেয়াদ: ১২ মাসগবেষণা প্রোগ্রামের মেয়াদ: ২৪ মাসপিএইচডির মেয়াদ: ৩৬ মাস
অধ্যয়নের বিষয়বিজ্ঞান অনুষদ: জীববৈচিত্র্য, জীববিদ্যা, বায়োটেকনোলজি, রসায়ন, কম্পিউটার সায়েন্স, গণিত এবং ফলিত পদার্থবিদ্যা।কলাবিদ্যা ও সামাজিক বিজ্ঞান অনুষদ: নৃতত্ত্ব, ফলিত ভাষাতত্ত্ব এবং ইংরেজি সাহিত্য।ব্যবসায় অনুষদ: ব্যবস্থাপনা, অর্থনীতি, ব্যবসায় প্রশাসন, ফলিত অর্থনীতি ইত্যাদি।
আবেদনের যোগ্যতাআবেদনকারী প্রার্থীদের স্নাতকোত্তর ডিগ্রির জন্য প্রথম শ্রেণির ব্যাচেলর ডিগ্রি,
ডক্টরাল প্রোগ্রামের জন্য মাস্টার্সের সার্টিফিকেট,মানসম্পন্ন গবেষণা প্রস্তাবনা,এবং ইংরেজি ভাষায় দক্ষতার সনদ থাকতে হবে।
আবেদনের শেষ তারিখ:২৮ ফেব্রুয়ারি ২০২৫।
আবেদনের পদ্ধতিআগ্রহী শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন সম্পর্কিত বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত