ঢাকা, রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের বিল পরিশোধে কমলো রিজার্ভ
ডুয়া ডেস্ক: এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল পরিশোধের পর বাংলাদেশ ব্যাংকের বিদেশি মুদ্রার সঞ্চিতি (রিজার্ভ) কমে ২০ বিলিয়নে নেমে এসেছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এই তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হোসনে আরা শিখা।
তিনি জানান, আজকে গত দুই মাসে (নভেম্বর ও ডিসেম্বর) আকু বিল হিসেবে ১.৬৭ বিলিয়ন বা ১৬৭ কোটি ডলার পরিশোধ করা হয়েছে। এর ফলে দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ২৪.৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ গণনার ভিত্তিতে রিজার্ভ এখন ২০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
গত বছরের ২৯ ডিসেম্বর আইএমএফের তথ্য অনুযায়ী, দেশে রিজার্ভ বিপিএম-৬ অনুযায়ী ২ হাজার ১৩৩ কোটি ৫০ লাখ ৯০ হাজার ডলার ছিল কিন্তু ব্যয়যোগ্য রিজার্ভ ১ হাজার ৬০০ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, দেশের মোট রিজার্ভ ২ হাজার ৬০৯ কোটি ৯৯ লাখ ৭০ হাজার ডলার।
হোসনে আরা শিখা আরও বলেছেন, রিজার্ভ নিয়মিতভাবে ওঠানামা করে এবং এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। তবে বর্তমানে প্রবাসী আয়ের প্রবাহ ইতিবাচক আছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের নামাজের সময়সূচি (২৬ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- আনসার-ভিডিপিতে ২২৮ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- সেনাবাহিনীতে সফটওয়্যার প্রোগ্রামার পদে নিয়োগ, বেতন ৫০ হাজার টাকা