ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশ বনাম ভারত: ম্যাচে ভারতের জয় দুই গোলে
মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের সামনে টিকতে পারেনি বাংলাদেশ। ভুটানকে ৩-১ গোলে হারিয়ে আসর শুরু করলেও শক্তিশালী ভারতের কাছে হেরেছে ২-০ গোলে। নেপালকে ৭-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে দুর্দান্ত সূচনা করা ভারত আজও তাদের সেই ধারাবাহিকতা ধরে রাখে।
শুক্রবার ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচের ১৪ মিনিটেই ভারতকে এগিয়ে দেন পার্ল ফার্নান্দেস। বাংলাদেশ সমতায় ফেরার সুযোগ পেলেও ফিনিশিং দুর্বলতায় গোলের দেখা পায়নি। উল্টো ৭৬ মিনিটে বদলি খেলোয়াড় বোনিফিলিয়া শুল্লাই দ্বিতীয় গোল করে ভারতের জয় নিশ্চিত করেন।
ম্যাচের শুরু থেকেই ভারত আক্রমণাত্মক খেলে, বাংলাদেশও পাল্টা আক্রমণ চালালেও প্রতিপক্ষের রক্ষণভাগে এসে ব্যর্থ হয়। ১০ মিনিটে বাংলাদেশ গোলরক্ষক ইয়ারজানের গোলকিক নিয়ে বিতর্ক তৈরি হলে খেলা কিছুক্ষণ থেমে যায় এবং কোচ মাহবুবুর রহমানকে রেফারি হলুদ কার্ড দেখান। এর তিন মিনিট পরেই প্রথম গোল হজম করে বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণ চললেও গোল পায় কেবল ভারতই। শেষ পর্যন্ত অর্পিতা বিশ্বাসের দলকে ২-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয়।
উল্লেখ্য, বাংলাদেশ পরবর্তী ম্যাচে আগামী ২৪ আগস্ট নেপালের মুখোমুখি হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)