ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ভারতের বাজারে ওপেনএআই, ব্যবহারকারীর রেকর্ড শীর্ষে
চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই এ বছরের শেষদিকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে তাদের প্রথম কার্যালয় চালু করতে যাচ্ছে। শুক্রবার (২২ আগস্ট) রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, মাইক্রোসফটের সহায়তায় তারা ভারতে স্বতন্ত্র আইনি সত্তা হিসেবে নিবন্ধিত হয়েছে এবং কর্মী নিয়োগ প্রক্রিয়াও শুরু করেছে।
সিইও স্যাম অল্টম্যান বলেন, “ভারতে অফিস চালু ও স্থানীয় টিম গঠন আমাদের গুরুত্বপূর্ণ অগ্রগতি।”
ভারতে ওপেনএআই নানা প্রতিযোগিতা ও আইনি চ্যালেঞ্জের মুখে থাকলেও দেশটি বর্তমানে যুক্তরাষ্ট্রের পর তাদের দ্বিতীয় বৃহত্তম বাজার। দেশটিতে চ্যাটজিপিটি অ্যাপ ডাউনলোডের সংখ্যা বিশ্বে শীর্ষে—মাত্র তিন মাসে ২ কোটি ৯০ লাখেরও বেশি বার ডাউনলোড হয়েছে।
শিক্ষার্থীরা চ্যাটজিপিটির সবচেয়ে বড় ব্যবহারকারী। গত এক বছরে ভারতের সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা চারগুণ বেড়েছে।
প্রতিযোগিতায় টিকে থাকতে ওপেনএআই ভারতে ‘চ্যাটজিপিটি গো’ নামে নামমাত্র মূল্যের সাবস্ক্রিপশন চালু করেছে। এতে কম দামে ছবি তৈরি, ফাইল আপলোড ও বেশি বার্তা পাঠানোর সুযোগ পাচ্ছেন ব্যবহারকারীরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)