ঢাকা, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ করতে চায় তুরস্ক
ডুয়া নিউজ: তুরস্ক বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি ওঅবকাঠামোখাতে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেছেন, বিনিয়োগের কার্যকর দিকগুলো উন্মোচনে এখন বৈঠকে বসবে জয়েন্ট ইকোনমিক কমিশন।
আজ বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ে তুরস্কের বাণিজ্যমন্ত্রী ওমর বোলাত নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
শেখ বশিরউদ্দীন বলেছেন, তুরস্ক নবায়নযোগ্য জ্বালানি, মেশিনারিজ শিল্প, অবকাঠামো ও জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী। সর্বশেষ তথ্য অনুযায়ী, বাংলাদেশ তুরস্কে ৫০০ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে এবং তুরস্ক থেকে ৪৫০ মিলিয়ন ডলারের পণ্য আমদানি করে, যা নির্দেশ করছে যে বাংলাদেশে তুরস্কের দিকে একটু বেশি রপ্তানি হচ্ছে এবং কম আমদানি হচ্ছে। উল্লেখ্য, গত বছর তুরস্কে রপ্তানি ৩০ শতাংশ বেড়েছে।
উপদেষ্টা আরো বলেন, তুরস্ক এবং বাংলাদেশের মোট জনসংখ্যা প্রায় ২৭ কোটি, যা বিবেচনায় নিলে দুদেশের বাণিজ্যের বর্তমান আকার যথেষ্ট নয়। তাই আমরা মনে করি, বাণিজ্যের আকার আরও ব্যাপকভাবে বাড়ানোর সুযোগ রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য আমরা কয়েকটি খাত চিহ্নিত করেছি। অর্জনের জন্য জয়েন্ট ইকোনমিক কমিশনের মাধ্যমে আলোচনা করে কার্যকর খাতগুলো নির্ধারণ করা হবে।
বর্তমানে বাংলাদেশে তুরস্কের প্রায় ৩০ কোটি ডলারের বিনিয়োগ রয়েছে, যার মধ্যে এলপিজি, সিঙ্গার ইলেকট্রনিক্স এবং কোকাকোলা বোতলিংয়ে বিনিয়োগ অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া সেবা খাতেও তারা বিনিয়োগ করেছে।
বৈঠকের সময় তুরস্ক সামরিক সরঞ্জাম উৎপাদন খাতেও বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। বশির মনে করেন, তুরস্ক বছরে ৮ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম রপ্তানি করে এবং তারা জুতসই সামরিক সরঞ্জামের জন্য বিনিয়োগ করতে আগ্রহী, যা আমাদের জন্যও গুরুত্বপূর্ণ। এসব বিষয়ে জয়েন্ট ইকোনমিক কমিশনে আরও বিস্তারিত আলোচনা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ