ঢাকা, সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩
১৫ জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র দেওয়া সম্ভব না: উপদেষ্টা মাহফুজ
ডুয়া ডেস্ক : ছাত্রদের দাবি অনুযায়ী ১৫ জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র দেওয়া সম্ভব না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। বলেছেন, খুব দেরি হবে না, আবার অতি বিলম্বও করা হবে না।
বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা মাহফুজ আলম বলেন, যারা গণ-অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রেখেছে তাদের প্রত্যেকের সাথেই আলোচনা করা হবে। সরকার ঘোষণাপত্র দেবে না, বরং তারা সবার ঐক্যমত্যের ভিত্তিতে ঘোষণাপত্র সম্পাদনা করবে।
তিনি বলেন, ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক ও গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া সকল দলের সাথে কথা বলে আগামী এক সপ্তাহের মধ্যে তা প্রদান করা হবে।
মাহফুজ আলম বলেন, সংবিধানের প্রশ্নে একটাই করণীয়, তা হলো ঐক্য। রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে আলোচনা করার পর বোঝা যাবে তারা কতটুকু সংস্কার চান।
তিনি আরও বলেন, সংস্কার কমিশনগুলোর রিপোর্ট আসলেই সংস্কার কাজ শুরু হবে। সবাইকে ঐক্যমত পৌঁছানো দরকার। ঐক্যমতে পৌঁছাতে পারলে একটা সমাধান আসবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ জুলাই)
- সচিব পদে পদোন্নতি পেলেন দুই কর্মকর্তা
- হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মুজাম্মেল হক
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (২৭ জুলাই)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- আজ থেকে আবার শুরু এইচএসসি পরীক্ষা
- আজই নিষিদ্ধ হতে পারে ঢাবির নীল দল
- নবনিযুক্ত চেয়ারম্যান-মহাপরিচালকদের স্বচ্ছতার নির্দেশ প্রধানমন্ত্রীর