ঢাকা, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
প্রিপেইড মিটার স্থাপন বন্ধে ৫ দফা দাবি; আন্দলোনের হুঁশিয়ারি
ডুয়া নিউজ: জনস্বার্থকে উপেক্ষা করে হয়রানিমূলক প্রিপেইড মিটার স্থাপন বন্ধের জন্য পাঁচ দফা দাবি ঘোষণা করেছে রংপুর মহানগর নাগরিক কমিটি। সংগঠনটির নেতারা দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে রংপুর সাহিত্য পরিষৎ হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে পাঁচ দফা দাবি তুলে ধরেন মহানগর নাগরিক কমিটির সদস্যসচিব অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ।
লিখিত বক্তব্যে পলাশ কান্তি নাগ বলেন, নর্দান ইলেকট্রিসিটি পাওয়ার সাপ্লাই কোম্পানি (নেসকো) রংপুর মহানগরীর বিভিন্ন বাসাবাড়ি, দোকানপাট, অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠানে প্রিপেইড মিটার সংযোগ কার্যক্রম শুরু করেছে। তিনি অভিযোগ করেন, নেসকো কর্তৃপক্ষ গ্রাহকদের মতামত না নিয়ে এই প্রক্রিয়া বাস্তবায়ন করছে, যা সমাজের বৃহত্তর স্বার্থের পরিপন্থি।
পলাশ কান্তি নাগ আরও জানান, প্রিপেইড মিটার স্থাপন হলে গ্রাহকরা অতিরিক্ত চার্জ পরিশোধ ও নানা হয়রানির শিকার হবেন। তিনি বলেন, "ক্যাপাসিটি চার্জের নামে বিগত ১৫ বছরে এক লাখ ৬ হাজার কোটি টাকা লোপাট হয়েছে। বিদ্যুতের প্রিপেইড মিটার ব্যবসায়ীদের বিরুদ্ধে ৫০০ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে।"
তিনি বলেন, প্রিপেইড মিটারে গ্রাহকদের আগাম টাকা পরিশোধ করে বিদ্যুৎ ক্রয় করতে হবে এবং টাকা শেষ হলে সংযোগ বিচ্ছিন্ন হবে, যা বিদ্যুত্ আইন-২০০৩ এর ৫৬ নম্বর ধারার পরিপন্থি। এছাড়া, প্রিপেইড মিটার স্থাপনের জন্য আগের মেয়াদী চুক্তি ছাড়াও বিশেষ শর্ত যোগ করা হয়েছে, যা এই উদ্যোগকে বিতর্কিত করে তুলছে।
সভায় দেওয়া বক্তব্যে গ্রাহকদের বিপর্যয়ে যে সমস্যা সৃষ্টি হচ্ছে, তা সমাধানে অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন নেতারা। তারা বলেছেন, তারা আগামী ১৫ দিনের মধ্যে রংপুর নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা এবং সচেতনতার জন্য নানা কার্যক্রম পরিচালনা করবেন। দাবিগুলো না মানা হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়ার কথাও জানান তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ