ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
বিএফআইইউ প্রধানের আপত্তিকর ভিডিও তদন্তে চার সদস্যের কমিটি
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এএফএম শাহীনুল ইসলামের আপত্তিকর ভিডিওর সত্যতা যাচাইয়ে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাঈদ কুতুবকে আহ্বায়ক করে গঠিত এই কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে মতামতসহ প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
বুধবার (২০ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের উপসচিব আফছানা বিলকিস স্বাক্ষরিত অফিস আদেশে তদন্ত কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।
কমিটির অপর সদস্যরা হলেন— বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের আইসিটি-২ এর পরিচালক মতিউর রহমান এবং অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ সাইদুল ইসলাম।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী জানান, বিএফআইইউ একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। বিএফআইইউ প্রধানের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো গুরুত্বসহকারে দেখা হচ্ছে। চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে, এবং অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে তদন্তের স্বার্থে শাহীনুল ইসলামকে ছুটিতে থাকতে বলা হয়েছে।
অন্যদিকে, গভর্নর ড. আহসান এইচ মনসুর মঙ্গলবার জানান, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিএফআইইউ প্রধান বাধ্যতামূলক ছুটিতে থাকবেন। তবে বুধবারও শাহীনুল ইসলাম অফিস করলে বিষয়টি নিয়ে কেন্দ্রীয় ব্যাংকে উত্তেজনা সৃষ্টি হয়।
এর আগে মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের একাংশের কর্মকর্তা গভর্নরের কাছে স্মারকলিপি দিয়ে শাহীনুল ইসলামকে দ্রুত বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর দাবি জানান। গত সোমবার তার একাধিক আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে এ বিতর্ক শুরু হয়। যদিও শাহীনুল ইসলাম ভিডিওগুলোকে ভুয়া বলে দাবি করেছেন। তবে প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংক এগুলোর সত্যতা নিশ্চিত হয়েছে বলে জানা গেছে।
এ ছাড়া আলোচিত এনা পরিবহনের মালিক খন্দকার এনায়েত উল্লাহর ব্যাংক হিসাব ফ্রিজ করার পর সেই হিসাব থেকে ১৯ কোটি টাকা উত্তোলনের সুযোগ করে দেওয়ার অভিযোগও রয়েছে শাহীনুল ইসলামের বিরুদ্ধে। অনৈতিক কোনো লেনদেন হয়েছে কি না—তাও তদন্তের আওতায় আনা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক