ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
ব্যবসায়িক কার্যক্রম সচল রাখতে ব্যাংকের ঋণনীতিতে ছাড়
দেশের ব্যবসায়িক কর্মকাণ্ড সচল রাখতে ব্যাংক ঋণ বিতরণ প্রক্রিয়ায় শিথিলতা আনল বাংলাদেশ ব্যাংক। এখন থেকে অভ্যন্তরীণ ঋণ ঝুঁকি রেটিং সিস্টেমস (আইসিআরআরএস) বাস্তবায়ন ছাড়াই গ্রাহকদের ঋণ বা বিনিয়োগ দিতে পারবে ব্যাংকগুলো। তবে এক্ষেত্রে ব্যাংকগুলোকে নিজেদের বিবেচনায় ঝুঁকি নিরূপণ করে স্বার্থ সংরক্ষণ করতে হবে। এর আগে ঋণ বিতরণের ক্ষেত্রে এই নীতিমালা বাধ্যতামূলক ছিল।
বুধবার জারি করা এক প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। সার্কুলারটি দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানায়, আইসিআরআরএস অনুযায়ী ঝুঁকি নিরূপণের জন্য ঋণগ্রহীতাদের বিশেষ অডিট করাতে হয়। এটি সময়সাপেক্ষ ও ব্যয়সাপেক্ষ হওয়ায় অনেক উদ্যোক্তা তা করতে সক্ষম হন না। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য বিষয়টি বড় ধরনের প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াচ্ছিল। সেই কারণে এ ছাড় দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ব্যাংকগুলোকে অভ্যন্তরীণ নীতিমালার আওতায় গ্রাহকের ঋণ ঝুঁকি যথাযথভাবে নিরূপণ করতে হবে। নগদ প্রবাহ যাচাই করে ঋণ অনুমোদন, পর্যাপ্ত জামানত গ্রহণ এবং ব্যবসার কার্যক্রম নিয়মিত তদারকির নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি ব্যাংকের পর্ষদ কর্তৃক আরোপিত শর্ত পূরণ না হলে ঋণ ছাড় দেওয়া যাবে না।
এ ছাড়া যেসব সূচক ব্যবহার করে ঝুঁকি মূল্যায়ন করা হবে, তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে মূল্যায়ন প্রতিবেদনে। ঋণ অনুমোদনের আগে ব্যাংকগুলোকে এসব নির্দেশনা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ