ঢাকা, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩
আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা
ডুয়া ডেস্ক : আন্দোলনরত বিডিআর পরিবারের সদস্যরা পিলখানা বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুতদের বিষয়ে ব্যবস্থা নিতে ২ ঘণ্টা সময় বেঁধে দিয়ে শাহবাগ মোড়ের অবরোধ ছেড়েছেন।
বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) বেলা সাড়ে ৩ টার দিকে সময় বেঁধে দিয়ে শাহবাগের রাস্তা ছেড়ে আবারো শহিদ মিনারে ফিরে গিয়েছেন তারা।
এ সময় তাদের পক্ষ থেকে বলা হয়, আগামী দুই ঘণ্টার মধ্যে সরকার পক্ষ থেকে আমাদের সমস্যা সমাধানে আশানুরূপ ঘোষণা না আসলে এবার কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এর আগে দুপুর দেড়টার দিকে পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার ‘নিরপরাধ জওয়ানদের’ মুক্তি ও পুনঃ তদন্তসহ তিন দাবিতে কেন্দ্রীয় শহিদ মিনারে বিক্ষোভ চালিয়ে আসা স্বজনরা পদযাত্রা করে শাহবাগ ‘ব্লকেড’ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এ সময় আন্দোলনকারীরা রাস্তায় শুয়ে পড়েন। দুর্ভোগে পড়েন যাত্রীরা। এর আগে কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থানের পর নিজেদের দাবি নিয়ে শাহবাগে আসেন তারা।
অবস্থান কর্মসূচিতে তিন দফা দাবি জানানো হয়।
দাবিগুলো হল–পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার সব বিডিআর সদস্যের মুক্তি, পিলখানা হত্যাকাণ্ডের মামলা বাতিল, চাকরিচ্যুতদের পুনর্বহাল ও পুনর্বাসন এবং পিলখানা হত্যা মামলায় পুনঃতদন্ত ও ন্যয়বিচার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- আজকের নামাজের সময়সূচি (২৬ অক্টোবর)
- আনসার-ভিডিপিতে ২২৮ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- মানিক পশারীর জানাজা-দাফনে বাধা নিয়ে যা বললেন মাসুদ সাঈদী
- কবে থেকে শুরু হবে শীত, জানাল আবহাওয়া অধিদপ্তর
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার