ঢাকা, সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩
শাহবাগ ব্লকেডে সাবেক বিডিআর সদস্যরা
ডুয়া নিউজ: পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগে অবস্থান নিয়েছেন বিডিআর বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুত ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল করে এসে শাহবাগ এলাকায় বিক্ষোভ করেন তারা। এর ফলে শাহবাগ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।
ভুক্তভোগী পরিবারগুলোর প্রায় ৬০০-৭০০ সদস্য এই মোড় অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। তারা বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করে বিভিন্ন স্লোগান ও বক্তব্য প্রদান করেন। তারা ঘোষণা দেন, “যতক্ষণ ইনসাফ প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ তারা লড়াই চালিয়ে যাবেন।”
বৃহস্পতিবারের মধ্যে তাদের দাবি মেনে না নেওয়া হলে তারা ‘শাহবাগ ব্লকেড সহ লাগাতার আন্দোলনের হুমকি দেন। চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে— রিমান্ডে বিডিআর সদস্যদের মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের মাধ্যমে বিচার, মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান, কমিশনকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ, জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যদের দাবি অন্তর্ভুক্ত করা এবং ২৫ ফেব্রুয়ারিকে সেনা হত্যা দিবস হিসেবে ঘোষণা।
এর আগে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলনে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা বলেন, পিলখানা হত্যা মামলার বিচার কার্যক্রম নিয়ে প্রহসন চলছে। তারা দাবি করেন, সব মিথ্যা মামলা বাতিল ও কারাবন্দি সদস্যদের মুক্তি দিতে হবে। কেরানীগঞ্জে আদালত বসার কথা থাকলেও তা না হওয়ায় তারা একে ষড়যন্ত্র হিসেবে দেখছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ জুলাই)
- সচিব পদে পদোন্নতি পেলেন দুই কর্মকর্তা
- হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মুজাম্মেল হক
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (২৭ জুলাই)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- আজ থেকে আবার শুরু এইচএসসি পরীক্ষা
- আজই নিষিদ্ধ হতে পারে ঢাবির নীল দল
- নবনিযুক্ত চেয়ারম্যান-মহাপরিচালকদের স্বচ্ছতার নির্দেশ প্রধানমন্ত্রীর