ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
চিকিৎসায় নতুন দিগন্ত: দেশে প্রথম অস্ত্রোপচার ছাড়া ভালভ প্রতিস্থাপন
বাংলাদেশের চিকিৎসা বিজ্ঞানে এক নতুন দিগন্ত উন্মোচিত হলো। দেশে প্রথমবারের মতো কোনো ধরনের অস্ত্রোপচার ছাড়াই হৃদযন্ত্রের ‘ভেনাস পি-ভালভ’ (Venus P-Valve) সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ক্যাথল্যাবে এই যুগান্তকারী প্রক্রিয়াটি সম্পন্ন হয়।
এই জটিল প্রতিস্থাপনটি যৌথভাবে পরিচালনা করেন যুক্তরাজ্যের প্রখ্যাত শিশু হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শাকিল আহমেদ কুরেশি এবং বাংলাদেশের স্বাধীনতা পদকপ্রাপ্ত চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. নূরুন্নাহার ফাতেমা।
এই সাফল্য এসেছে কিডস হার্ট ফাউন্ডেশন আয়োজিত দেশের প্রথম জাতীয় ইন্টারভেনশনাল পেডিয়াট্রিক কার্ডিওলজি কংগ্রেস (এনসিআইপিসি)-এর অংশ হিসেবে। দুই দিনব্যাপী এই কংগ্রেসের লাইভ ওয়ার্কশপে দেশ-বিদেশের শতাধিক হৃদরোগ বিশেষজ্ঞ ও সার্জন সরাসরি ক্যাথল্যাব থেকে এই প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার (২০ আগস্ট) আরও দুজন রোগীর দেহে ভেনাস পি-ভালভ এবং আরেকজন রোগীর শরীরে মাই-ভালভ প্রতিস্থাপন করা হবে, যা হবে দেশে দ্বিতীয় ঘটনা।
এর আগে সকালে ঢাকার রিজেন্সি হোটেলে কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে শিশু হৃদরোগ চিকিৎসায় অসামান্য অবদানের জন্য অধ্যাপক ডা. শাকিল আহমেদ কুরেশিকে ‘আজীবন সম্মাননা’ প্রদান করা হয়। তার হাতে পুরস্কার তুলে দেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।
অনুষ্ঠানে বিশেষজ্ঞরা দেশের প্রতিটি জেলা হাসপাতালে শিশু হৃদরোগ চিকিৎসা কার্যক্রম চালুর ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, ঢাকার বাইরে এই সেবা সীমিত হওয়ায় অসংখ্য শিশু উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে।
কিডস হার্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ডা. নূরুন্নাহার ফাতেমা বলেন, "এই কংগ্রেস এবং সফল প্রতিস্থাপন বাংলাদেশের শিশু-হৃদরোগ চিকিৎসার যাত্রায় একটি মাইলফলক হয়ে থাকবে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)