ঢাকা, সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩
আমরা সুষ্ঠু-সুন্দর নির্বাচনের জন্য মাঠে নেমেছি
ডুয়া নিউজ : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘আমরা কোনো দল গোষ্ঠী বা ব্যক্তিকে সহযোগিতা করার জন্য মাঠে নামিনি। আমরা একটা সুষ্ঠু ও সুন্দর নির্বাচনে জন্য মাঠে নেমেছি।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) মৌলভীবাজার বেঙ্গল কনভেনশন হল রুমে নির্বাচন প্রক্রিয়ায় আইসিটি ব্যবহারে নির্বাচন কমিশন সচিবালয়ের সক্ষমতা বৃদ্ধি (সিবিটিইপি) প্রকল্পের আয়োজিত ‘ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ উত্তরণের উপায়’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, ‘আমাদের লক্ষ্য একটাই, সুষ্ঠু সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন দেয়া। এ নিয়ে আমাদের অন্তরে কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই।’
কর্মশালায় অংশ নেয়া কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আগামী নির্বাচনে আপনারা পক্ষপাতভাবে কাজ করবেন না। আগে পক্ষ নিয়ে কাজ না করলে চাকরির সমস্যা হতো। এবার সেটা নয়। তাই ভয়ের কোনো কারণ নেই।’
সিইসি বলেন, ‘এবার সেটার উল্টো হবে। কারো পক্ষ নিয়ে কাজ করলে অসুবিধা হবে। আমরা কিন্তু শক্ত অবস্থানে যাবো। কাজেই আপনারা সঠিকভাবে আইনকানুন মেনেই কাজ করবেন। সঠিকভাবে কাজ করলে আমরা সঠিকভাবে সুন্দর নির্বাচন উপহার দেবো।’
সিইসি আরও বলেন, ‘নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যারা জড়িত থাকবেন তাদের এবং দেশবাসী ও সবার সহযোগিতা নিয়ে এক সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দিতে চাই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ জুলাই)
- সচিব পদে পদোন্নতি পেলেন দুই কর্মকর্তা
- হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মুজাম্মেল হক
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (২৭ জুলাই)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- আজ থেকে আবার শুরু এইচএসসি পরীক্ষা
- আজই নিষিদ্ধ হতে পারে ঢাবির নীল দল
- নবনিযুক্ত চেয়ারম্যান-মহাপরিচালকদের স্বচ্ছতার নির্দেশ প্রধানমন্ত্রীর