ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
কেন্দ্রীয় ব্যাংকের কাছে আরো হাজার কোটি টাকা সহায়তা চায় ন্যাশনাল ব্যাংক
ডুয়া নিউজ : বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংক ন্যাশনাল ব্যাংক লিমিটেড সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের কাছে আরও ১ হাজার কোটি টাকার তারল্য সহায়তা চেয়েছে। এর আগেও ব্যাংকটিকে ৪ হাজার কোটি টাকা সহায়তা দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেন, '১০ শতাংশ সুদে কেন্দ্রীয় ব্যাংকের কাছে এই তারল্য সহায়তা সাপোর্ট চাওয়া হয়েছে। তবে সহায়তা দেওয়া হবে কি না, এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।'
ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু সহায়তা চাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, 'বাংলাদেশ ব্যাংক আমাদেরকে প্রথমে বলেছিল ৫-৬ হাজার কোটি টাকা দেবে। কিন্তু তারা ৪ হাজার কোটি টাকা দিয়েছিল। তাই আমরা আবার ১ হাজার কোটি টাকা চেয়েছি। গ্রাহকের টাকা পরিশোধ করার জন্যই এই টাকা চাওয়া হয়েছে।'
যে ৪ হাজার কোটি টাকা দেওয়া হয়েছিল, তা কীভাবে ও কোন খাতে ব্যয় হয়েছে সেটি কেন্দ্রীয় ব্যাংক জানতে চেয়েছে উল্লেখ করে এই শিল্পপতি বলেন, 'এই বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের কাছে ব্যাখ্যা দিতে আমরা ইতিমধ্যে একটি প্রেজেন্টেশন তৈরি করেছি। আগামী রোববার (১২ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে একটি সভা রয়েছে। সেখানে কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া টাকা কীভাবে খরচ করা হয়েছে, তা ব্যাখ্যা করা হবে।'
তিনি বলেন, 'ব্যাংকটির আগের পর্ষদ নানা মাত্রায় দুর্নীতি করেছে। এই দুর্নীতি শুধু অনিয়মের মাধ্যমে ঋণ দেওয়াতেই সীমাবদ্ধ ছিল না। নিয়ম না মেনে ঋণ ও ঋণের সুদ মওকুফসহ অনেক ধরনের দুর্নীতিই ঘটেছে। এখান থেকে বের হতে হলে আমাদের কেন্দ্রীয় ব্যাংকের সহায়তা প্রয়োজন।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার