ঢাকা, সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩
সাড়ে ৭ বছর পর খালেদা-তারেকের দেখা
মা-ছেলের জড়িয়ে ধরার দৃশ্য দেখে যা বললেন আজহারি
ডুয়া নিউজ: উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গমন করেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সেখানে দীর্ঘ সাড়ে ৭ বছর পর তার সঙ্গে বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎ হয়েছে। দীর্ঘ দিন পর দেখা পেয়ে মাকে বুকে জড়িয়ে ধরেন তারেক রহমান। এ সময় মা-ছেলে দুজনেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
মা ও ছেলের এই আবেগআপ্লুত দৃশ্য হৃদয় কেড়েছে জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি। আজ বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টার পর নিজের ভেরিফায়েড ফেসবুকে এ বিষয়ে একটি পোস্ট করেন তিনি।
সেখানে আজহারী লিখেন, ‘পৃথিবীর প্রতিটি মজলুম মায়ের বুক আল্লাহ তাআলা এভাবেই শীতল করে দিক। হৃদয় প্রশান্তকারী এক আবেগঘন দৃশ্য!’
এর আগে বুধবার যুক্তরাজ্যের স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী উড়োজাহাজটি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান বিএনপির চেয়ারপারসন।
খালেদা জিয়াকে স্বাগত জানাতে তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ জুবাইদা রহমান বিমানবন্দরে উপস্থিত হন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ জুলাই)
- সচিব পদে পদোন্নতি পেলেন দুই কর্মকর্তা
- হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মুজাম্মেল হক
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (২৭ জুলাই)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- আজ থেকে আবার শুরু এইচএসসি পরীক্ষা
- আজই নিষিদ্ধ হতে পারে ঢাবির নীল দল
- নবনিযুক্ত চেয়ারম্যান-মহাপরিচালকদের স্বচ্ছতার নির্দেশ প্রধানমন্ত্রীর