ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
চলতি বছরও নারী উদ্যোক্তাদের প্রণোদনা দেবে সরকার
ডুয়া নিউজ: সরকার চলতি বছরেও ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের নারী উদ্যোক্তাদের জন্য গঠিত বিশেষ তহবিল থেকে ৫ শতাংশ সুদে দেওয়া ঋণের নিয়মিত পরিশোধে উৎসাহিত করার জন্য ১ শতাংশ হারে প্রণোদনা সুবিধা অব্যাহত রাখবে। নারী উদ্যোক্তাদের ঋণ আদায় বাড়াতে এবং তাদের উৎসাহিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যার আওতায় ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও গ্রাহকদের ঋণ পরিশোধের নিয়মিততার জন্য প্রণোদনা প্রদান করা হয়।
আজ বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, ঋণের নির্ধারিত সময়ের মধ্যে নবায়ন করলে তার বিপরীতে প্রণোদনা দেওয়া যাবে। তবে ঋণখেলাপি গ্রহীতা এ প্রণোদনা পাবেন না। নারী উদ্যোক্তাদের জন্য স্মল এন্টারপ্রাইজ খাতে পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় সর্বোচ্চ ৫ শতাংশ সুদহারে বিতরণ করা ঋণ সঠিকভাবে ব্যবহারের উদ্দেশ্যে ১ শতাংশ হারে প্রণোদনা সুবিধা প্রদান করা হবে।
এ সুবিধার মেয়াদ ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ছিল, তবে ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই প্রণোদনা সুবিধা অব্যাহত থাকবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ