ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভুল চিকিৎসায় তদন্ত ছাড়া গ্রেপ্তার নয়: ডা. এ এম শামীম
ভুল চিকিৎসা বা অবহেলার অভিযোগে চিকিৎসক ও বেসরকারি হাসপাতাল মালিকদের বিরুদ্ধে গণহারে মামলা বা তদন্ত ছাড়া গ্রেপ্তার না করার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের (বিপিএইচসিডিওএ) সাধারণ সম্পাদক এবং ল্যাবএইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ এম শামীম।
আজ শনিবার রাজধানীর মিন্টু রোডে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বিপিএইচসিডিওএ-এর নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, “সেবা দিতে গেলে কিছু অভিযোগ আসতে পারে, সেটিই স্বাভাবিক। তবে যাচাই-বাছাই ও যথাযথ তদন্ত ছাড়া কাউকে গ্রেপ্তার করা অনুচিত। এ বিষয়ে আমি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলকে অনুরোধ করেছি বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য।”
স্বাস্থ্যখাতে স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে নতুন উদ্যোগের কথাও জানান ডা. শামীম। তিনি বলেন, “আমরা একটি ডিজিটাল ডাটাবেজ তৈরি করবো, যেখানে আমাদের সব সদস্য হাসপাতাল মালিকদের তথ্য থাকবে। বর্তমানে আমাদের ২৬০০ সদস্য রয়েছে, এই সংখ্যা ৩ থেকে ৪ হাজারে উন্নীত করা হবে। তবে নিবন্ধিত না হলে কেউ সদস্য হতে পারবে না। নিম্নমানের ও নিয়ম না মানা প্রতিষ্ঠানকে আমরা অন্তর্ভুক্ত করব না।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আসিফ নজরুল। সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি এবং ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুয়া)-এর সদস্য ডা. মো. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল।
অনুষ্ঠান শুরু হয় সকাল ১১টায়। এরপর অনুষ্ঠিত হয় পতাকা উত্তোলন, স্টল উদ্বোধন, পবিত্র কুরআন থেকে তিলাওয়াত এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের জুলাই মাসে অভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন।
অভিষেক অনুষ্ঠানে দেশের বেসরকারি স্বাস্থ্যখাতের নেতৃবৃন্দ নতুন নেতৃত্বকে স্বাগত জানান। এ সময় তারা খাতটির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়ন, চ্যালেঞ্জ মোকাবিলা এবং মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- ৪৯তম বিশেষ বিসিএস উত্তীর্ণদের ফের ভেরিফিকেশন হতে পারে
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ভূমিকম্পে কাঁপল দেশ
- ফের বাংলাদেশিদের জন্য খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার
- ‘বাবার দোয়া’ ক্রিকেট বোর্ডকে বদলাতে চান তামিম ইকবাল
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে
- নতুন পে-স্কেলে সরকারি বেতন বাড়ানোর প্রস্তাব এনসিপির