ঢাকা, সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩
সারজিস আলম
‘৭১ আমাদের শিকড়, আর ২৪ আমাদের অস্তিত্ব’
ডুয়া নিউজ: ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের শিকড়, তেমনি ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আমাদের অস্তিত্ব বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সারজিস আলম।
আজ বুধবার (০৮ জানুয়ারি) বিকালে নরসিংদীর ভেলানগর এলাকায় তাহমিদ চত্ত্বরে ৭ দফা দাবিতে লিফলেট বিতরণ অনুষ্ঠানে তিন এ কথা বলেন।
সারজিস আলম বলেন, ‘এ অস্তিত্বকে যাতে আমরা ইতিহাসের অংশ হিসেবে রাখতে পারি, সে জন্য আমাদের শহীদদের কথা, আমাদের বীর যোদ্ধাদের কথা, বৈষম্যবিরোধী যে ছাত্র আন্দোলন আমাদের ঐক্যবদ্ধ করেছে সে প্লাটফর্মটির কথা স্মরণে রাখতে হবে। নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা, সকল সিস্টেমের কথা, সকল পেশার মানুষের প্রতিটি কথা জুলাই আন্দোলনের ঘোষণাপত্রে উল্লেখ থাকতে হবে।’
নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক বলেন, ‘নরসিংদী জেলখানা মোড় ছিল ২০২৪ সালের আন্দোলনের অন্যতম রণক্ষেত্র। ফ্যাসিস্ট হাসিনার ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ক্যাডাররা ও পুলিশ নামক কিছু সন্ত্রাসী বাহিনী নিরীহ ছাত্র-জনতার উপর গুলি চালিয়েছিল। এখানে কেউ কেউ পোষাকে, কেউ পোষাক ছাড়া, কেউ অস্ত্র নিয়ে, কেউ অস্ত্র ছাড়া আমাদের ছাত্রদের উপর হামলা চালিয়েছে।’
সারজিস আলম আরও বলেন, ‘যে চেতনা ধারণ করে ২০২৪ সালের ছাত্র আন্দোলন সংগঠিত হয়েছে, যে আশা আকাঙ্খাকে সামনে রেখে ২৪ এর গণ-অভ্যুত্থান সংগঠিত হলো, যে নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে রক্ত ঝরলো, অনেক প্রাণহানি ঘটলো, সে বিষয়গুলো একটি লিখিত ঘোষণাপত্রে (ডকুমেন্টেশন) থাকা উচতি।’
এ সময় তিনিজুলাই আন্দোলনের ঘোষণাপত্র প্রদানসহ ৭ দফা দাবিতে লিফলেট বিতরণ করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ জুলাই)
- সচিব পদে পদোন্নতি পেলেন দুই কর্মকর্তা
- হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মুজাম্মেল হক
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (২৭ জুলাই)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- আজ থেকে আবার শুরু এইচএসসি পরীক্ষা
- আজই নিষিদ্ধ হতে পারে ঢাবির নীল দল
- নবনিযুক্ত চেয়ারম্যান-মহাপরিচালকদের স্বচ্ছতার নির্দেশ প্রধানমন্ত্রীর