ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
পদ হারালেন ইসলামী ব্যাংকের ইসি চেয়ারম্যান
ডুয়া ডেস্ক : ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান আব্দুল জলিলের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মে জড়িত হওয়ার প্রমাণ পাওয়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
অনিয়মের প্রেক্ষিতে সোমবার (০৬ জানুয়ারি) ইসলামী ব্যাংকের পর্ষদ আব্দুল জলিলকে ইসি চেয়ারম্যান পদ থেকে অপসারণ করেছে। বর্তমানে তিনি পর্ষদ সদস্য হিসেবে রয়েছেন। এখন পর্ষদ সদস্য পদ থেকে অপসারণের বিষয়ে সিদ্ধান্ত নিবে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ বাংক সূত্র জানায়, ইসলামী ব্যাংকের ইসি চেয়ারম্যানের বিষয়ে আমরা গভর্নরের ইন্সট্রাকশন পেয়েছি। এ বিষয়ে সংশ্লিষ্ট বিভাগ ব্যবস্থা গ্রহণ করবে, হয়তো করেছেনও।
কেন্দ্রীয় ব্যাংকের তদন্ত সূত্রে জানা গেছে, গত ১০ ডিসেম্বর একটি খেলাপি প্রতিষ্ঠানকে ২৫০ কোটি ঋণ অনুমোদন করে ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটি (ইসি)। বিষয়টি জানতে পেরে বাংলাদেশ ব্যাংকের দুটি টিম তদন্তে যায়।
তদন্ত কর্মকর্তারা এ ঋণ অনুমোদনের ক্ষেত্রে ইসি চেয়ারম্যান আব্দুল জলিলের সরাসরি সম্পৃক্ততা পায়। বাংলাদেশ ব্যাংকের আপত্তির মুখে ওই ঋণ অনুমোদন বাতিল করে পরিচালনা পর্ষদে পাঠায় ইসি।
পরে অনিয়মে ভর করে দেয়া জলিলের ঋণ প্রস্তাব বাতিল করেছে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ। প্রমাণিত হয়েছে জলিলের অনিয়ম। এ পরিস্থিতিতে জলিলকে শাস্তির আওতায় এনে দৃষ্টান্ত স্থাপন করতে চাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।
গত ৫ আগস্ট সরকার পতনের পর ইসলামী ব্যাংকসহ সমস্যাগ্রস্ত ১১ ব্যাংকের বোর্ড পুনর্গঠন করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ইসলামী ব্যাংকের এ পুনর্গঠিত বোর্ডেরই সদস্য ইসি চেয়ারম্যান আব্দুল জলিল। বাংলাদেশ ব্যাংকের নিয়োগকৃত এ পর্ষদ সদস্য ঋণ ও নিয়োগ বাণিজ্যসহ নানা অনিয়মে জড়িয়েছে। ফলে আবারও ইমেজ সংকটে কেন্দ্রীয় ব্যাংক। তাই, আব্দুল জলিলকে শাস্তির আওতায় এনে দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে অন্য ১০টি ব্যাংকের পর্ষদ সদস্যদেরও সতর্কবার্তা দিতে চাচ্ছে বাংলাদেশ ব্যাংকের শীর্ষ নেতৃত্ব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার