ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ষড়যন্ত্র হচ্ছে, ভোট গণনার আগ পর্যন্ত নির্বাচন নিয়ে শঙ্কা : গয়েশ্বর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ভোট গণনার আগ পর্যন্ত জনগণের মধ্যে নির্বাচনের বিষয়ে শঙ্কা রয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) সকালে রাজধানীর নয়াপলটনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “এখনো গণতন্ত্র হাতের নাগালে নেই। আমরা বিশ্বাস রাখতে চাই যে নির্বাচন হবে। তবে ভোট গণনার আগ পর্যন্ত নির্বাচন নিয়ে জনমনে শঙ্কা আছে।”
নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, “নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। আমাদের সতর্ক থাকতে হবে। কারো ফাঁদে পা দেবো না।”
তিনি আরও যোগ করেন, “খালেদা জিয়া জাতির অভিভাবক। তিনি শুধু বিএনপির চেয়ারপারসন নন, বরং গণতন্ত্রের জন্য লড়ে যাচ্ছেন। বেগম জিয়া নিজের জন্মদিন কখনো উদযাপন করেন না, আমরা করতাম।”
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, “জনপ্রিয়তার কারণে খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল আওয়ামী লীগ।”
এছাড়া তিনি উল্লেখ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশে আবারও গণতন্ত্রের সূচনা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল