ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
২৪ ঘণ্টার মধ্যে ২০ জেলায় বন্যার আভাস
প্রতিবেশী দেশ ভারত ফারাক্কা বাঁধের সবকটি গেট খুলে দেওয়ায় আগামী তিন দিনের মধ্যে দেশের ১৫ থেকে ২০টি জেলা বড় ধরনের বন্যার কবলে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়া বিশেষজ্ঞ মোস্তফা কামাল পলাশ। এর মধ্যে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই ৫ থেকে ১০টি জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই আশঙ্কার কথা জানান। পলাশ দাবি করেন, ভারত বর্ষা মৌসুমে ফারাক্কা বাঁধের গেট বন্ধ রেখে গঙ্গা অববাহিকায় ইচ্ছাকৃতভাবে বিপুল পরিমাণ পানি জমিয়ে রেখেছিল। সম্প্রতি ওই অঞ্চলে অতি ভারী বৃষ্টি হওয়ায় নিজেদের সৃষ্ট বন্যা পরিস্থিতি সামাল দিতে ভারত এখন বাঁধের সব গেট খুলে দিতে বাধ্য হয়েছে।
তিনি তার পোস্টে উল্লেখ করেন, "বাংলাদেশ কি আবারও প্রতিবেশী ভারতের পানি সন্ত্রাসের শিকার হতে যাচ্ছে?" তার বিশ্লেষণ অনুযায়ী, গত ১৩ আগস্ট থেকে ফারাক্কা বাঁধের সব গেট খুলে দেওয়ার খবর পাওয়া যাচ্ছে, যার ফলে বিপুল পরিমাণ পানি বাংলাদেশের দিকে ধেয়ে আসছে।
মোস্তফা কামাল পলাশ জানান, এই পানির ঢলের কারণে ইতোমধ্যে রংপুর বিভাগের তিস্তা ও দুধকুমার নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে শুরু করেছে। এর ফলে নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধা জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
তার পূর্বাভাস অনুযায়ী:
আগামী ২৪ ঘণ্টার মধ্যে: রাজশাহী ও খুলনা বিভাগের পদ্মা ও এর শাখা-নদী তীরবর্তী জেলাগুলোতে বন্যা শুরু হতে পারে।
আগামী ৭২ ঘণ্টার (রোববার) মধ্যে: রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা এবং ময়মনসিংহ বিভাগের ১৫ থেকে ২০টি জেলা বন্যার পানিতে প্লাবিত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, ফারাক্কার উজানে যে বিপুল পরিমাণ পানি জমে আছে, তা সরাতে ভারতকে অন্তত এক থেকে দুই সপ্তাহ বাঁধের গেট খোলা রাখতে হতে পারে, যা দেশের বন্যা পরিস্থিতিকে আরও দীর্ঘায়িত ও ভয়াবহ করে তুলতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি