ঢাকা, সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩
সুপ্রিম কোর্টে কর্মরতদের সম্পদ বিবরণী দাখিলের সময় বাড়ল
ডুয়া ডেস্ক : সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সব কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের (স্বামী/স্ত্রী, পুত্র ও কন্যা) দেশে ও বিদেশে অবস্থিত সম্পদের বিবরণী দাখিল সময়সীমা আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।
বুধবার (০৮ জানুয়ারি) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমদ ভূঞার সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, জনপ্রশাসন মন্ত্রণালয়, বিধি-৪ শাখা কর্তৃক প্রকাশিত গত ২৬ ডিসেম্বরের নম্বর ০৫.০০.০০০০,১৭৩,২২,০২৭.২৪,২৩৩-এর বিজ্ঞপ্তি অনুযায়ী সরকারি কর্মচারীদের দুর্নীতি প্রতিরোধ এবং স্বাচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের সময়সীমা আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
এমতাবস্থায়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের (স্বামী/স্ত্রী, পুত্র ও কন্যা) দেশে ও বিদেশে অবস্থিত সম্পদের বিবরণী নির্ধারিত ফরমে হাতে বা কম্পিউটারে কম্পোজ করে ১০ম গ্রেড থেকে তদূর্ধ্ব কর্মকর্তাদেরকে প্রশাসন শাখায় এবং ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদেরকে সাধারণ ও সংস্থাপন শাখায় আগামী ১৫ ফেব্রুয়ারি মধ্যে প্রেরণ/দাখিলের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ জুলাই)
- সচিব পদে পদোন্নতি পেলেন দুই কর্মকর্তা
- হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মুজাম্মেল হক
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (২৭ জুলাই)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- আজ থেকে আবার শুরু এইচএসসি পরীক্ষা
- আজই নিষিদ্ধ হতে পারে ঢাবির নীল দল
- নবনিযুক্ত চেয়ারম্যান-মহাপরিচালকদের স্বচ্ছতার নির্দেশ প্রধানমন্ত্রীর