ঢাকা, সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩
নতুন নিয়োগ পাওয়া সদস্যদের শপথ স্থগিতে পিএসসির চিঠি
ডুয়া ডেস্ক : বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সদ্য নিয়োগ পাওয়া সদস্যদের শপথ গ্রহণ স্থগিত করেছে। আগামীকাল বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) নতুন সদস্যদের শপথ অনুষ্ঠান হওয়ার কথা ছিল।
তার একদিন আগে বুধবার (০৮ জানুয়ারি) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ে শপথ স্থগিত করতে চিঠি পাঠিয়েছে পিএসসি।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরীক্ষা-সংক্রান্ত জরুরি কাজের জন্য নবনিয়োগপ্রাপ্ত সদস্যদের শপথ গ্রহণের পূর্বনির্ধারিত ৯/০১/২০২৫ তারিখ স্থগিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো বলে জানানো হয়েছে চিঠিতে।
গত ২ জানুয়ারি সরকার পিএসসিতে আরও ৬ জন সদস্য নিয়োগ দেয়।
তারা হলেন- অধ্যাপক ড. শাহনাজ সরকার, মো. মুনির হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ এফ জগলুল আহমেদ, ড. মো. মিজানুর রহমান, সাব্বির আহমেদ চৌধুরী ও অধ্যাপক ডা. সৈয়দা শাহিনা সোবহান।
এর আগে দুই ধাপে পিএসসিতে ৮ জন সদস্য নিয়োগ দিয়েছিল সরকার। নতুন ৬ জন নিয়োগ পাওয়ায় পিএসসির সদস্য সংখ্যা হলো ১৪ জন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ জুলাই)
- সচিব পদে পদোন্নতি পেলেন দুই কর্মকর্তা
- হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মুজাম্মেল হক
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (২৭ জুলাই)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- আজ থেকে আবার শুরু এইচএসসি পরীক্ষা
- আজই নিষিদ্ধ হতে পারে ঢাবির নীল দল
- নবনিযুক্ত চেয়ারম্যান-মহাপরিচালকদের স্বচ্ছতার নির্দেশ প্রধানমন্ত্রীর