ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
হামজার গোলের পরেও লেস্টার সিটির স্বপ্নভঙ্গ টাইব্রেকারে
নতুন মৌসুমের শুরুটা দুর্দান্ত হতে পারত বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরীর জন্য। দারুণ এক গোলে দলকে এগিয়েও দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তার দল লেস্টার সিটি টাইব্রেকারে হেরে কারাবাও কাপ থেকে বিদায় নিয়েছে।
মঙ্গলবার রাতে অনুষ্ঠিত ম্যাচে তৃতীয় বিভাগের দল হাডার্সফিল্ডের কাছে নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র করার পর টাইব্রেকারে ৩-২ ব্যবধানে হেরে যায় লেস্টার।
ম্যাচের দ্বিতীয়ার্ধে ৫৪ মিনিটে হামজা চৌধুরীর গোলে লিড নেয় লেস্টার। প্রতিপক্ষের ক্লিয়ার করা বল বক্সের বাইরে পেয়ে ডান পায়ের আগুনে শটে গোল করেন তিনি। গোলরক্ষকের কিছুই করার ছিল না।
তবে এর কিছুক্ষণ পরই হামজার ভুলে পেনাল্টি পায় হাডার্সফিল্ড। নিজেদের বক্সে প্রতিপক্ষের ফরোয়ার্ডকে ফাউল করে বসেন হামজা। পেনাল্টি থেকে গোল করে সমতায় ফেরে হাডার্সফিল্ড।
এরপর আরও একবার এগিয়ে গেলেও সেই লিড ধরে রাখতে পারেনি লেস্টার। ফলে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে অবশ্য পেনাল্টি নেননি হামজা।
টাইব্রেকারে লেস্টারের মাত্র দুইজন খেলোয়াড় গোল করতে সক্ষম হন। অন্যদিকে হাডার্সফিল্ড তিনটি পেনাল্টি সফল করে ৩-২ গোলের জয় তুলে নেয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ