ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ফুলে ফেঁপে উঠছে তিস্তা, পানিবন্দি ১৫ হাজার মানুষ
উজানের পাহাড়ি ঢল ও টানা কয়েক দিনের ভারী বর্ষণে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ৯টায় নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া পয়েন্টে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বিপৎসীমার চেয়ে ১৫ সেন্টিমিটার বেশি পানির প্রবাহ রেকর্ড করেছে। এর আগে বুধবার সকালে পানি বিপৎসীমা অতিক্রম করে প্রথমে ৭ সেন্টিমিটার ওপরে ওঠে পরে ৪ সেন্টিমিটারে নেমে আসে। তবে রাতের বৃষ্টি ও উজানের ঢলে ভোরে তা আবার বেড়ে ১১ সেন্টিমিটার ওপরে পৌঁছায়।
টানা ২৪ ঘণ্টার বেশি সময় ধরে পানি বিপৎসীমার ওপরে থাকায় লালমনিরহাট ও নীলফামারীর বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে অন্তত ৪৫টি গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে, তলিয়ে গেছে রোপা আমনসহ বিভিন্ন ফসলের ক্ষেত।
নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, পশ্চিম ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, গয়াবাড়ী, খালিশা চাপানী ও ঝুনাগাছ চাপানী ইউনিয়নের অন্তত ১৫টি গ্রাম এবং লালমনিরহাটের পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার বহু চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
স্থানীয়রা জানান, জুলাইয়ের শেষ ও আগস্টের শুরুতে দুই দফা পানি বৃদ্ধির পর এবার তৃতীয় দফায় বন্যা দেখা দিয়েছে। তারা ত্রাণের পরিবর্তে স্থায়ী সমাধান হিসেবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানিয়েছেন।
আদিতমারীর গোবর্ধন গ্রামের মতিয়ার রহমান বলেন, “সাত দিন ধরে রান্না করতে পারিনি। গরু-ছাগল ও পরিবারকে উঁচু জায়গায় রেখেছি। সাহায্যের চেয়ে চাই বন্যার স্থায়ী সমাধান।”
পানিবন্দি মর্জিনা বেগম জানান, “গরু-ছাগলের খাবার জোগাড়ে হিমশিম খাচ্ছি। ১০ কেজি চাল পেয়েছি কিন্তু এটা সমাধান নয়।” খুনিয়াগাছ ইউনিয়নের কৃষক আব্দুল আলীম বলেন, “বারবার বন্যায় ধান, পাট, মাছ সব নষ্ট হচ্ছে। তিস্তা মহাপরিকল্পনা ছাড়া মুক্তি নেই।”
ডিমলার পূর্ব ছাতনাই ইউনিয়নের চেয়ারম্যান আবদুল লতিফ খান জানান, মঙ্গলবার সন্ধ্যা থেকে পানি বাড়তে শুরু করে। এতে বিভিন্ন চরের লোকজন পানিবন্দি হয়েছেন এবং আতঙ্কে আছেন। টেপাখড়িবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম জানান, পানির স্রোতে নদীর কয়েকটি চ্যানেল বের হয়ে আবাদি জমি তলিয়ে গেছে। স্বেচ্ছাশ্রমে চ্যানেল বন্ধের কাজ চলছে, পাউবোও সহায়তা দিচ্ছে।
পাউবো জানিয়েছে, আগামী দুই দিন ভারী বর্ষণ ও উজানের ঢল অব্যাহত থাকতে পারে ফলে লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা ও কুড়িগ্রামে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে।
ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, “পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যারাজের সব ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।” চলতি মৌসুমে এটি তিস্তায় তৃতীয় দফা বন্যা। জুলাইয়ের ২৯ তারিখে প্রথম দফায় ও ৩ আগস্ট দ্বিতীয় দফায় পানি বিপৎসীমা অতিক্রম করেছিল। এবার ১৩ আগস্ট থেকে বিপৎসীমার ওপরে পানি প্রবাহিত হচ্ছে এবং এখনও ঝুঁকি কাটেনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর