ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
এনবিআরে একযোগে শতাধিক কর্মকর্তার বদলি-পদায়ন
জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) বড় ধরনের রদবদল হয়েছে, যেখানে একাধিক পদে কমিশনারদের বদলি ও পদায়ন করা হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) কাস্টমস ও ভ্যাট প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আবুল মনসুরের স্বাক্ষরে জারি করা প্রজ্ঞাপনে ১০ জন কমিশনারের বদলি ও নতুন পদায়নের সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া একই দিনে কর প্রশাসন-১ শাখা থেকে প্রথম সচিব (কর প্রশাসন) মো. মোসাদ্দেক হুসেনের সই করা আরেক প্রজ্ঞাপনে মোট ১৯ জন কর কমিশনারের দায়িত্বে পরিবর্তন আনা হয়।
বদলি হওয়া কমিশনারদের মধ্যে আছেন—ঢাকা কাস্টমস হাউসের কমিশনার মোহাম্মদ জাকির হোসেন, যিনি মূল্য সংযোজন কর নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদফতরে যোগ দেবেন। কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা উত্তরের কমিশনার মোহাম্মদ নেয়াজুর রহমানকে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরে, আর ঢাকা পশ্চিমের কমিশনার মুহাম্মদ রাশেদুল আলমকে ঢাকা পূর্বে বদলি করা হয়েছে। খুলনার কমিশনার সৈয়দ আতিকুর রহমান যাচ্ছেন বৃহৎ করদাতা ইউনিট (মূল্য সংযোজন কর) ঢাকায়। একই ইউনিটের কমিশনার মোহাম্মদ মাহমুদুর হাসানকে পাঠানো হয়েছে কাস্টমস রিস্ক ম্যানেজমেন্ট কমিশনারেট ঢাকায়। ঢাকা (পূর্ব) কমিশনারেটের কমিশনার কাজী মুহাম্মদ জিয়াউদ্দীন যাচ্ছেন খুলনায়।
পদোন্নতি পাওয়া চার কমিশনার—মো. বশীর আহমেদ, মোহাম্মদ হাসমত আলী, কাজী ফরিদ উদ্দিন ও মোহা মসিউর রহমান—কে যথাক্রমে এনবিআরের গবেষণা ও পরিসংখ্যান অনুবিভাগ, কাস্টমস অ্যান্ড ভ্যাট কমিশনারেট ঢাকা দক্ষিণ, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা পশ্চিম এবং ঢাকা কাস্টমস হাউসে দায়িত্ব দেওয়া হয়েছে।
কর কমিশনারদের বদলির তালিকায় রয়েছেন—মো. শামীমুর রহমান, মো. শাহ্ আলী, এম এম জিল্লুর রহমান, এস এম আবুল কালাম আজাদ, বিপ্লব কান্তি দাস, মো. আবু সাইদ সোহেল, মো. নজরুল আলাম চৌধুরী, মু: মুহিতুর রহমান, মোহাম্মদ ওয়াহিদ উল্লাহ খান, সাইফুল আলম, মো. মাসুদ রানা, ফরিদ আহমেদ, মো. মনিরুজ্জামান, মো. রওশন আখতার, মো. রবিউল হাসান প্রধান, মো. মাহমুদুল হাছানা ভূঁইয়া, ড. মো. কাওসার আলী, মুহাম্মদ মুঈনুল ইসলাম ও শাহ মুহাম্মদ ইত্তেদা হাসান।
উল্লেখযোগ্যভাবে, এর আগের দিন মঙ্গলবার (১২ আগস্ট) কাস্টমস ও ভ্যাট প্রশাসন-১ শাখা থেকে ৭৩ জন উপ-কর কমিশনার এবং ৮৭ জন সহকারী কমিশনারের বদলি ও পদায়নের প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক গবেষণার সুযোগ