ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
প্রাণনাশের আশঙ্কা করছেন রাহুল গান্ধী
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সিনিয়র নেতা ও সংসদ সদস্য রাহুল গান্ধী নিজের জীবননাশের আশঙ্কা প্রকাশ করেছেন।
বুধবার (১৩ আগস্ট) মহারাষ্ট্রের নাসিকের একটি আদালতে তিনি এই আশঙ্কার কথা জানান। তার অভিযোগ, ২০২২ সালের ‘ভারত জোড়ো যাত্রা’ চলাকালে হিন্দুত্ববাদী নেতা বিনায়ক দামোদর সাভারকারকে নিয়ে মন্তব্য করার পর ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংসদরা তাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন।
হিন্দুত্ববাদী নেতা সাভারকারের বিরুদ্ধে করা মন্তব্যের জন্য দায়ের করা এক মানহানি মামলার শুনানিতে রাহুল গান্ধীর আইনজীবী মিলিন্দ পাওয়ার আদালতে একটি পৃথক পিটিশন দাখিল করেন। এই পিটিশনে তিনি সাম্প্রতিক কিছু ঘটনা নথিভুক্ত করার আবেদন জানান।
আইনজীবীর ভাষ্যমতে, সংসদ অধিবেশন চলাকালে ‘হিন্দুত্ব’ শব্দটি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাহুল গান্ধীর মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এর পরপরই বিজেপির দুই সাংসদ রাহুলকে হুমকি দিয়ে বলেন, তাকে তার দাদী এবং ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মতো একই পরিণতি ভোগ করতে হবে। ওই সাংসদরা রাহুল গান্ধীকে ‘সবচেয়ে বড় সন্ত্রাসী’ বলেও আখ্যা দেন বলে আইনজীবী অভিযোগ করেন।
মিলিন্দ পাওয়ার আদালতে বলেন, "যারা হুমকি দিয়েছেন তাদের সাভারকারপন্থী পরিচয় আমাদের মক্কেলের (রাহুল গান্ধী) জন্য গভীর উদ্বেগের বিষয়। তার বিশ্বাসঘাতকতার শিকার হওয়া বা বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।" এই কারণেই ঘটনাটি আনুষ্ঠানিকভাবে আদালতের রেকর্ডে অন্তর্ভুক্ত করা জরুরি বলে তিনি মনে করেন।
আদালত এই আবেদনটি গ্রহণ করেছেন এবং মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১০ সেপ্টেম্বর তারিখ ধার্য করেছেন।
উল্লেখ্য, নাসিকের বাসিন্দা দেবেন্দ্র ভুতাদা নামের এক ব্যক্তি রাহুল গান্ধীর বিরুদ্ধে এই ফৌজদারি মানহানি মামলাটি দায়ের করেন। তার অভিযোগ, ভারত জোড়ো যাত্রার সময় রাহুল গান্ধীর করা মন্তব্য সাভারকারের সুনাম ক্ষুণ্ণ করেছে। এই মামলাতেই গত ২৪ জুলাই রাহুল গান্ধী জামিন পেয়েছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)