ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ক্রিকেটে বিরল ঘটনা, এক ইনিংসে ‘ডাক’ মারলেন ১০ ব্যাটসম্যান!
দেড়শ বছরেরও বেশি সময় ধরে ক্রিকেটে অসংখ্য নাটকীয় জয়-পরাজয় ঘটেছে তবে মাঝেমধ্যে এমন সব অদ্ভুত ঘটনা ঘটে যা ফলাফলকেও ছাপিয়ে যায়। তেমনই এক নজিরবিহীন দৃশ্য দেখা গেল রাজস্থানের নারী টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপে।
নিউজ১৮-এর প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার জয়পুরে সীকরের বিপক্ষে মাত্র ৪ রানে গুটিয়ে যায় সিরোহী জেলা দল। ইনিংসে ১০ ব্যাটার আউট হন শূন্য রানে, কেবল একজন অপরাজিত থাকেন ২ রানে আর বাকি ২ রান আসে অতিরিক্ত থেকে। লক্ষ্য তাড়া করতে নেমে সীকর মাত্র এক বলেই ৫ রান তুলে নেয়—এর মধ্যে ৪ রানই ওয়াইড।
এমন হতাশাজনক পারফরম্যান্সে দর্শকেরা যেমন হাসি চেপে রাখতে পারেননি তেমনি আয়োজকদের ক্ষোভও তুঙ্গে ওঠে। ম্যাচ শেষে সিরোহীর সব নির্বাচককে বরখাস্ত করার সিদ্ধান্ত হয়। দীর্ঘদিন ধরে দল গঠন নিয়ে প্রশ্ন ছিল আর এই ম্যাচ যেন সেই বিতর্কের চূড়ান্ত প্রমাণ দিল। রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশন পুরো ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে।
প্রসঙ্গত, রাজ্যের ৩৩ জেলার অংশগ্রহণে চলছে এই টুর্নামেন্ট। কিন্তু সিরোহী জেলায় দীর্ঘদিন ধরে দুই পক্ষের ক্ষমতার দ্বন্দ্বে অনুশীলন ও প্রতিযোগিতা বন্ধ ছিল। এক বছরেরও বেশি সময় মাঠের বাইরে থাকা ক্রিকেটারদের জন্য এই লজ্জাজনক হার অনেকের কাছে ছিল কেবল সময়ের অপেক্ষা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত