ঢাকা, রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
বেনজীরের স্ত্রী-কন্যার আয়কর নথি জব্দের আদেশ
ডুয়া ডেস্ক : পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের স্ত্রী জিসান মির্জা ও মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজীরের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (০৮ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জ্যেষ্ঠ বিশেষ বিচারক মো. জাকির হোসেন এই আদেশ দেন।
অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে বেনজীর আহমেদ, তার স্ত্রী জিসান মির্জা এবং দুই মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজীর ও তাহসিন রাইসা বিনতে বেনজীরের নামে গত ১৫ ডিসেম্বর চারটি মামলা করে দুদক। সবগুলো মামলায় বেনজীরকে আসামি করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মোহাম্মদ জয়নাল আবেদিন এদিন আদলতে দুটি আবেদন করেছিলেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর আদালতে শুনানি করেন।
আবেদনে বলা হয়েছে, জিসান মির্জার ৩১ কোটি ৬৯ লাখ ৫৫ হাজার ১৪৯ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ রয়েছে এবং তিনি ১৬ কোটি এক লাখ ৭১ হাজার ৩৩৬ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। বেনজীর আহমেদ তাকে এই অবৈধ সম্পদ অর্জনে সহায়তা করেছেন।
মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সব আয়কর রিটার্নসহ সংশ্লিষ্ট নথি জব্দ করে পর্যালোচনা করা একান্ত প্রয়োজন। তাহসিন রাইসা পাঁচ কোটি ৫৯ লাখ ৫৫ হাজান ৮৫ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।
এর আগে পাসপোর্ট জালিয়াতির অভিযোগে দুদক বেনজীরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। দুর্নীতির অভিযোগে একই আদালত এর আগে বেনজীর ও তার পরিবারের সদস্যদের স্থাবর ও অস্থাবর সম্পদ সরকারের জিম্মায় নেওয়ার আদেশ দেন।
গত বছরের ১৮ এপ্রিল দুদক এই সাবেক পুলিশের প্রধানের বিরুদ্ধে ওঠা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্তের সিদ্ধান্ত নেয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের নামাজের সময়সূচি (২৬ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- আনসার-ভিডিপিতে ২২৮ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- সেনাবাহিনীতে সফটওয়্যার প্রোগ্রামার পদে নিয়োগ, বেতন ৫০ হাজার টাকা
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী