ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
মেয়াদ বাড়ল জাতীয় ঐকমত্য কমিশনের
জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আরও এক মাস বাড়ানো হয়েছে। সোমবার (১১ আগস্ট) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
গত ১২ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সাত সদস্যের এই কমিশন গঠিত হয় যার মেয়াদ ছিল ছয় মাস। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আগামী ১৫ আগস্ট।
কমিশনের দায়িত্ব হলো ছয়টি সংস্কার কমিশনের প্রস্তাব পর্যালোচনা ও গ্রহণ। এসব কমিশন হলো সংবিধান সংস্কার কমিশন (প্রধান: অধ্যাপক ড. আলী রীয়াজ, যিনি ঐকমত্য কমিশনের সহ-সভাপতিও), জনপ্রশাসন সংস্কার কমিশন (প্রধান: আবদুল মুয়ীদ চৌধুরী), পুলিশ সংস্কার কমিশন (প্রধান: সফর রাজ হোসেন), নির্বাচন সংস্কার কমিশন (প্রধান: বদিউল আলম মজুমদার), বিচার বিভাগ সংস্কার কমিশন (প্রধান: বিচারপতি এমদাদুল হক) এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন (প্রধান: ইফতেখারুজ্জামান)।
গত ১৫ ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন। নির্বাচনের পূর্বপ্রস্তুতি হিসেবে তারা রাজনৈতিক দল ও বিভিন্ন অংশীজনের সঙ্গে বৈঠক করছে যাতে পুলিশি কার্যক্রম, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, বিচার বিভাগ এবং দুর্নীতি দমন ব্যবস্থার সংস্কার বিষয়ে ঐকমত্য গড়ে তুলে সুপারিশ প্রদান করা যায়।
কমিশনের সাচিবিক সহায়তা দিচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে