ঢাকা, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
যুব দিবস উপলক্ষে ৪৭ কোটি টাকা ঋণ দেওয়া হবে
আগামীকাল ৪ হাজার ৯৮৫ জন যুবককে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে ৪৭ কোটি ২৬ লাখ ১৪ হাজার টাকা যুব ঋণ প্রদান করা হবে।
এ ছাড়া প্রতি বছরের ন্যায় এ বছরেও যুব কার্যক্রমে অসামান্য অবদানের জন্য শ্রেষ্ঠত্বের ভিত্তিতে জাতীয় যুব পুরস্কার প্রদান করা হবে। জাতীয় পর্যায়ে ১ম, ২য় ও ৩য়, বিভাগীয় পর্যায়ে এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, ট্রান্স জেন্ডার, বিশেষ চাহিদা সম্পন্ন যুবদের নির্বাচন করা হবে। আজ যুব উন্নয়ন অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসের উদ্বোধন অনুষ্ঠানটি সকাল দশটায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হবে।
এ বছর জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি।
জুলাই গণ-অভ্যুত্থানের পরবর্তী তরুণ প্রজন্মের জয়যাত্রাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর যুবশক্তিকে মানবসম্পদে পরিণত করার লক্ষ্যে কর্মমুখী প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান ঋণ এবং সংগঠনভিত্তিক স্বেচ্ছাসেবামূলক কাজে যুবকদের সম্পৃক্তকরণে যুব উন্নয়ন অধিদপ্তর কাজ করছে। আধুনিক বিজ্ঞানমনস্ক কারিগরি প্রশিক্ষণ ও প্রশিক্ষণোত্তর আর্থিক ও উপকরণ সহায়তার মাধ্যমে বছরে প্রায় ২ লাখ যুবক কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানে নিয়োজিত হচ্ছে।
দেশের ৬৪টি জেলায় যুব উন্নয়ন অধিদপ্তর ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, পরিবেশ বান্ধব বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন এবং মোবাইল ভ্যানের মাধ্যমে প্রত্যন্ত এলাকায় কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করছে। এছাড়া শিক্ষা ও প্রশিক্ষণহীন নয় লাখ বেকার যুবকের কর্মসংস্থানের জন্য প্রকল্প গ্রহণ করা হবে।
গত এক বছরে ১৮ থেকে ৩৫ বছর বয়সী ২ লাখ ৭১ হাজার ৭১৯ জন যুবককে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেয়া হয়েছে। এছাড়া সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে পুলিশের সহযোগী হিসেবে কাজ করার জন্য ১ হাজার ৭৬ জন যুবককে ট্রাফিক ব্যবস্থাপনা ও সামাজিক সচেতনতা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
যুব দিবস উপলক্ষে স্মরণিকা, বার্ষিক প্রতিবেদন, জাতীয় যুব পুরস্কার প্রাপ্তদের সাফল্যবহুল পুস্তিকা, ব্রশিউর ও পোস্টার প্রকাশ করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বিমান বাহিনীতে ৪৫ ক্যাটাগরিতে ৩৪২ শূন্যপদে চাকরির সুযোগ
- শাহ্জালাল ইসলামী ব্যাংক দেবে এসএসসি শিক্ষার্থীদের বৃত্তি, আবেদন করবেন যেভাবে
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- পরীক্ষা ছাড়া একাদশে ভর্তি শুরু ১৫ সেপ্টেম্বর
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৪৭ পদে নিয়োগ
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- এ টি এম আবদুল বারী ড্যানীকে ঢাবি অ্যালামনাইয়ের অভিনন্দন
- বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
- রঞ্জন কর্মকারের মৃ'ত্যুতে ঢাবি অ্যালামনাইয়ের শোক প্রকাশ
- প্রথম দিনেই বাজিমাত জিতের নতুন সিনেমার
- সমকামিতার অভিযোগে ঢাবির দুই শিক্ষার্থী বহিষ্কার
- মেডিকেল অফিসার নিয়োগ দেবে ডিবিএল গ্রুপ