×

ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

আলোচিত অধ্যাপক কলিমউল্লাহ গ্রেপ্তার

২০২৫ আগস্ট ০৭ ১৩:৩১:৩৭

আলোচিত অধ্যাপক কলিমউল্লাহ গ্রেপ্তার

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বেলা ১২টা ৩০ মিনিটে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তারের পর জানানো হয়, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলার ভিত্তিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকাকালীন সময় থেকেই নানা বিতর্কের জন্ম দেন অধ্যাপক কলিমউল্লাহ। রাত ৩টায় অনলাইনে ক্লাস নেওয়া, নিজ অভিনীত চলচ্চিত্রের দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়াসহ নানা ঘটনায় আলোচিত ছিলেন তিনি।

এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত একাধিক বিতর্কিত জাতীয় নির্বাচনের বৈধতা দিতে ভূমিকা রাখার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এর আগে গত ১৮ জুন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পে অর্থ আত্মসাতের অভিযোগে অধ্যাপক কলিমউল্লাহসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক।

মামলায় অভিযুক্ত অন্যরা হলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও প্রকল্প পরিচালক এ কে এম নূর-উন-নবী, সাবেক নির্বাহী প্রকৌশলী ও দরপত্র মূল্যায়ন কমিটির সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম, ঠিকাদার মো. আ. সালাম বাচ্চু এবং এম এম হাবিবুর রহমান।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

নিজস্ব প্রতিবেদক: টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে... বিস্তারিত