ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
মার্কিন ঘাঁটিতে হামলা, লকডাউন জারি
যুক্তরাষ্ট্রে ফোর্ট স্টুয়ার্ট সামরিক ঘাঁটিতে হামলা করা হয়েছে। এতে অন্তত পাঁচ সেনা সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় সাময়িক লকডাউন জারি করেছে মার্কিন বাহিনী।
বুধবার (৬ আগস্ট) সকালে ঘটনাটি ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়, ঘাঁটির একটি নির্দিষ্ট এলাকায় এক বন্দুকধারী হামলা চালায়। ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী হামলাকারীকে আটক করে। আহত সেনাদের প্রথমে ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে উইন আর্মি কমিউনিটি হাসপাতালে স্থানান্তর করা হয়।
ফোর্ট স্টুয়ার্ট কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং কমিউনিটির জন্য আর কোনো হুমকি নেই।
তবে হামলাকারীর পরিচয় এবং হামলার উদ্দেশ্য এখনো প্রকাশ করা হয়নি। আহতদের অবস্থা সম্পর্কেও বিস্তারিত কিছু জানানো হয়নি। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে এ বিষয়ে তদন্ত চলছে।
সেনাঘাঁটির পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় সময় সকাল ১০টা ৫৬ মিনিটে আর্মার্ড ব্রিগেড কমব্যাট টিম এলাকায় গুলির খবর পাওয়া যায়। মাত্র আট মিনিট পর সকাল ১১টা ০৪ মিনিটে ঘাঁটি লকডাউন করা হয় এবং সকাল ১১টা ৩৫ মিনিটে সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়।
লিবার্টি কাউন্টি স্কুল সিস্টেম জানিয়েছে, লকডাউন পরিস্থিতি প্রায় এক ঘণ্টা স্থায়ী হয়। নিরাপত্তার স্বার্থে ঘাঁটির বাইরে থাকা তিনটি স্কুলেও লকডাউন দেওয়া হয়।
সাভান্না শহর থেকে প্রায় ৬৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ফোর্ট স্টুয়ার্ট মিসিসিপি নদীর পূর্ব পাশের যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সেনাঘাঁটি। এটি মার্কিন সেনাবাহিনীর তৃতীয় ইনফ্যান্ট্রি ডিভিশনের হাজার হাজার সেনা সদস্য ও তাদের পরিবারের আবাসস্থল।
ঘটনার বিষয়ে শোক প্রকাশ করেছেন জর্জিয়ার গভর্নর ব্রায়ান কেম্প। এক সামাজিক যোগাযোগমাধ্যম বার্তায় তিনি বলেন, “আজকের মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। আহতদের এবং তাদের পরিবারের জন্য প্রার্থনা করছি।”
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘটনার বিষয়ে অবহিত আছেন এবং নিয়মিত আপডেট পর্যবেক্ষণ করছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি