ঢাকা, সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩
ফেলানীর পরিবারের দায়িত্ব নিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
ডুয়া ডেস্ক: কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত কিশোরী ফেলানী খাতুনের পরিবারের দায়িত্ব গ্রহণ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
এ নিয়ে বুধবার (৮ জানুয়ারি) দুপুরে উপদেষ্টার ফেসবুক পেজে একটি পোস্ট প্রকাশ করা হয়। পোস্টে উল্লেখ করা হয়, ফেলানীর ভাই-বোনের শিক্ষা এবং কর্মসংস্থানের দায়িত্ব নিয়েছেন আসিফ মাহমুদ। ছবিতে দেখা যায়, তিনি ফেলানীর মা-বাবা ও ভাইয়ের সঙ্গে রয়েছেন।
২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে বাবার সাথে কাঁটাতারের বেড়া পার হওয়ার সময় বিএসএফ সদস্য অমিয় ঘোষের গুলিতে নির্মমভাবে নিহত হন ফেলানী খাতুন। গুলিবিদ্ধ মরদেহটি প্রায় চার ঘণ্টা ধরে কাঁটাতারের বেড়ায় ঝুলে ছিল।
ঘটনার দুই বছর পর, ২০১৩ সালের ১৩ আগস্ট ভারতের কোচবিহারে বিএসএফের বিশেষ আদালতে শুরু হয় এই হত্যাকাণ্ডের বিচার। ফেলানীর বাবা ও মামার সাক্ষ্যগ্রহণ শেষে ৬ সেপ্টেম্বর অভিযুক্ত অমিয় ঘোষকে খালাস দেওয়া হয়। এই রায় প্রত্যাখ্যান করে পুনর্বিচারের দাবি জানিয়েও দ্বিতীয় দফায় তাকে খালাস করা হয়। পরে মানবাধিকার সুরক্ষা মঞ্চ ফেলানীর বাবার পক্ষে ভারতের সুপ্রীম কোর্টে রিট পিটিশন দায়ের করে। বারবার শুনানির তারিখ পিছিয়ে যাওয়ার পর সর্বশেষ ২০১৮ সালের ২৫ জানুয়ারি নতুন কোর্টের দৃষ্টান্ত নির্ধারিত হলেও তাও অনুষ্ঠিত হয়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ জুলাই)
- সচিব পদে পদোন্নতি পেলেন দুই কর্মকর্তা
- হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মুজাম্মেল হক
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (২৭ জুলাই)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- আজ থেকে আবার শুরু এইচএসসি পরীক্ষা
- আজই নিষিদ্ধ হতে পারে ঢাবির নীল দল
- নবনিযুক্ত চেয়ারম্যান-মহাপরিচালকদের স্বচ্ছতার নির্দেশ প্রধানমন্ত্রীর