ঢাকা, সোমবার, ৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩
শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ালো ভারত
ডুয়া ডেস্ক: গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে মোদি সরকার। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তার বরাত দেওয়া হয়েছে।
ভারত সরকার এমন একটি সময় শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে যখন মোদি সরকারের কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ‘কূটনৈতিক নোট’ পাঠিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।
৭৭ বছর বয়সী শেখ হাসিনা গত ৫ আগস্ট থেকে ভারতে অবস্থান করছেন। তাঁর অবস্থান সুনির্দিষ্টভাবে জানা না গেলেও ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে যে, তিনি দিল্লির একটি নিরাপদ স্থানে আছেন।
গত ২৩ ডিসেম্বর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সরকারকে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য একটি কূটনৈতিক নোট প্রদান করেছে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ভারতীয় কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, ‘‘ভারতে থাকার সুবিধার্থে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে।’’ তার ভারতে আশ্রয়ের বিষয়টি মোকাবিলার জন্য সুনির্দিষ্ট আইন না থাকার বিষয়টিও উল্লেখ করেছেন তারা।
অফিসারগণ আরও জানিয়েছেন, ‘‘শেখ হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধির বিষয়টি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন।’’
হিন্দুস্তান টাইমসের পূর্বের একটি প্রতিবেদনে জানানো হয়েছে, শেখ হাসিনাকে প্রত্যার্পণের জন্য বাংলাদেশের সরকারের অনুরোধে ভারত সরকারের সাড়া দেওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ এই জাতীয় সমস্যার সমাধান করার জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ঢাকা এখনও সম্পন্ন করেনি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশের কূটনৈতিক নোটের সব দিক বিশ্লেষণ করতে কয়েক মাসও লেগে যেতে পারে। তাই হাসিনার ভারতে থাকার মেয়াদ বাড়ানো হয়েছে।
সুত্রটি আরো জানায়, দিল্লির ফরেন রিজিয়নাল রেজিস্ট্রেশন অফিসের (এফআরআরও) মাধ্যমে আবেদন করে শেখ হাসিনার ভারতে থাকার কাগজ বৈধ করা হয়েছে। ভারতে উদ্বাস্তুর জন্য কোনো আইন না থাকায় এই পথে তাঁর ভারতীয় অবস্থানের বৈধতা প্রদান করা হয়েছে। তবে কতদিনের জন্য এই ছাড়পত্র প্রদান করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়।
এদিকে গতকাল মঙ্গলবার অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করেছে। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সংবাদ সম্মেলনে বলেন, ‘‘গুম ও হত্যায় জড়িত ২২ পাসপোর্ট বাতিল করা হয়েছে। এর মধ্যে শেখ হাসিনার নামও অন্তর্ভুক্ত রয়েছে।’’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি ম্যাচ শেষ-জেনে নিন ফলাফল
- গান-কবিতায় প্রাণবন্ত ডুপডা’র বৈশাখ উৎসব
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- শিক্ষাবৃত্তি দেবে ইবনে সিনা ট্রাস্ট, আবেদন শুরু
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- স্বর্ণের দামে রেকর্ড পতন
- ১২৩তম প্রাইজবন্ড ড্র: দেখে নিন কোন নম্বরগুলো জিতল
- ‘জেড’ ক্যাটাগরিতে নামলো আরও ১০ ব্যাংক
- বিকালে আসছে ৫৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- নতুন ট্রেন্ড: ক্রেয়ন স্টাইলে প্রোফাইল ছবি বানাবেন যেভাবে
- জাপানের মেক্সট স্কলারশিপে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আবেদন শুরু
- আর্থিক প্রতিবেদনে নয়ছয়: ৩ অডিট ফার্ম ও ৪ অডিটর নিষিদ্ধ
- ১:৮ অনুপাতে নতুন পে স্কেল, বরাদ্দ ৩৫ হাজার কোটি টাকা
- এমপিওভুক্ত শিক্ষকদের এপ্রিলের বেতন নিয়ে যা জানাল মাউশি