ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ভারতীয় ১১ সেনা নিখোঁজ, চলছে অভিযান
ভারতের উত্তরাখণ্ডে ভারী বৃষ্টির ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় একটি গ্রাম সম্পূর্ণভাবে ভেসে গেছে। এ পর্যন্ত অন্তত চারজনের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ রয়েছেন ১৫০ জনেরও বেশি। এদের মধ্যে ১১ জন ভারতীয় সেনাসদস্যও রয়েছেন।
মঙ্গলবার (৫ আগস্ট) হঠাৎ করে বন্যা আঘাত হানে উত্তরাখণ্ডের হারসিল এলাকায়। সেখানকার সেনা ক্যাম্প থেকে ১১ সেনাসদস্য নিখোঁজ হন বলে জানিয়েছে এনডিটিভি।
স্থানীয়দের বরাতে জানা গেছে, ক্ষীর গঙ্গা নদীর জলাধারে ক্লাউডব্রাস্ট বা মেঘ ফাটার ঘটনা ঘটে। এর ফলে হঠাৎ করে ভয়াবহ বন্যা দেখা দেয়। পানি প্রচণ্ড বেগে নেমে এসে সামনে যা ছিল সবই ভাসিয়ে নিয়ে যায়।
দুর্যোগের পরপরই ভারতীয় সেনাবাহিনী উদ্ধার কাজ শুরু করে। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে হেলিকপ্টার ব্যবহার করা সম্ভব হয়নি। বুধবারেও ব্যাপকভাবে উদ্ধার তৎপরতা ও নিখোঁজদের সন্ধানে অভিযান চলছে।
উল্লেখ্য, হিমালয় অঞ্চলে ক্লাউডব্রাস্ট একটি পরিচিত ও ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ। খুব অল্প সময়ের মধ্যে একটি নির্দিষ্ট এলাকায় অস্বাভাবিক মাত্রায় বৃষ্টিপাত হলে তা হঠাৎ বন্যা ডেকে আনে যা নিচু এলাকায় প্রবল গতিতে নেমে আসায় ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি