ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
লাগেজে শিশুকন্যা, নিউজিল্যান্ডে নারী গ্রেপ্তার
নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলের কাইওয়াকা শহরের একটি বাসস্টপে যাত্রীর লাগেজে পাওয়া গেছে দুই বছর বয়সী একটি শিশুকে জীবিত উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ২৭ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে শিশুর প্রতি অবহেলা ও অমানবিক আচরণের অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
ঘটনার সূত্রপাত হয় রোববার। পুলিশ জানায়, বাসের এক যাত্রী লাগেজ রাখার স্থানে প্রবেশ করতে চাইলে বাসচালক ব্যাগের অস্বাভাবিক ও সন্দেহমূলক নড়াচড়া লক্ষ্য করেন। সন্দেহ হওয়ায় তিনি ব্যাগটি খুলে দেখেন এবং সেখান থেকে জীবন্ত শিশুকন্যাটিকে উদ্ধার করা হয়।নিউজিল্যান্ড পুলিশ এক বিবৃতিতে জানায়, ব্যাগের ভেতর থেকে উদ্ধার হওয়া শিশুটির শরীর অত্যন্ত গরম ছিল। তবে শরীরে বড় কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। শিশুটিকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তার শারীরিক অবস্থা মূল্যায়ন করা হচ্ছে।
শিশুটির সঙ্গে অভিযুক্ত নারীর কোনো সম্পর্ক আছে কি না, তা এখনো নিশ্চিত নয়। সোমবার ওই নারীকে অকল্যান্ডের নর্থ শোর জেলা আদালতে হাজির করা হবে বলে জানা যায়।
ঘটনায় সাহসী ভূমিকা রাখায় বাসচালকের সকলের প্রশংসা পাচ্ছেন এমনকি তার প্রশংসা করেছে পুলিশও । বিবৃতিতে বলা হয়, “ বাস চালক যেভাবে পরিস্থিতি বুঝে দ্রুত ব্যবস্থা নিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। এতে করে বড় কোনো দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।”পুলিশ জানিয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে এবং শিশুটির পরিচয় ও পারিবারিক বিষয়ে বিস্তারিত জানতে তদন্ত করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের