ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
মধ্যআকাশে ইঞ্জিন বিকল, বার্তা পাঠিয়ে জরুরি অবতরণ
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের ডালাস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর ইঞ্জিন বিকলের ঘটনা ঘটে ইউনাইটেড এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী ফ্লাইটে। এতে পাইলটরা জরুরি ‘মেডে’ কল দিয়ে বিমানটি নিরাপদে অবতরণ করান।
ঘটনাটি ঘটে ২৫ জুলাই রাতে। ইউনাইটেড এয়ারলাইন্সের ফ্লাইট ১০৮, বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার, ২১৯ জন যাত্রী ও ১১ জন ক্রু নিয়ে ওয়াশিংটন থেকে জার্মানির মিউনিখের উদ্দেশ্যে যাত্রা করেছিল।
তবে উড্ডয়নের পর ১০ হাজার ফুট উচ্চতায় পৌঁছেই পাইলটরা বাম ইঞ্জিনে ত্রুটি শনাক্ত করেন এবং সঙ্গে সঙ্গে আকাশপথ নিয়ন্ত্রণ কক্ষে ‘মেডে’ বার্তা পাঠান।
পাইলটদের বার্তায় বলা হয়, “ইঞ্জিন বিকল, বাম ইঞ্জিন বিকল, ইউনাইটেড ১০৮, জরুরি ঘোষণা করছি।” তারা তিনবার ‘মেডে’ সংকেত দিলে নিয়ন্ত্রণ কক্ষ অবিলম্বে বিমানটির জন্য বিশেষ অবতরণের ব্যবস্থা গ্রহণ করে এবং ডান দিকে ঘুরে ফেরার অনুমতি দেয়।
বিকল ইঞ্জিন নিয়েই বিমানটি উচ্চতা কমিয়ে আনতে থাকে এবং শেষ পর্যন্ত স্থানীয় সময় রাত ৮টা ৩৩ মিনিটে ডালাস বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। অবতরণের পরপরই ফায়ার অ্যান্ড রেসকিউ টিম বিমানে পৌঁছে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে। এরপর বিমানটিকে গেটে টেনে নেওয়া হয়। এ ঘটনায় বিমানবন্দরে অন্য ফ্লাইট চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।
জরুরী অবতরণের বিষয়ে ইউনাইটেড এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, প্রযুক্তিগত ত্রুটির কারণেই ফ্লাইটটি ফিরে আসতে বাধ্য হয়। তবে যাত্রী বা ক্রুদের কারও কোনো ক্ষতি হয়নি। ফ্লাইটটি পরবর্তীতে বাতিল করা হয় এবং যাত্রীদের জন্য বিকল্প ভ্রমণ ব্যবস্থার আয়োজন করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক