ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
বাংলাকে ‘বাংলাদেশি ভাষা’ বলায় ক্ষুব্ধ মমতা
নয়াদিল্লি পুলিশের একটি চিঠিতে বাংলা ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ হিসেবে উল্লেখ করায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি একে শুধু অপমানজনক নয়, বরং ভারতীয় সংবিধান ও বাঙালি জাতির আত্মপরিচয়ের পরিপন্থি বলে মন্তব্য করেন।
সম্প্রতি দিল্লির লোধি কলোনি থানার এক তদন্ত কর্মকর্তা আটজন সন্দেহভাজন বাংলাদেশি নাগরিকের বিষয়ে ‘বাংলাদেশি ভাষায় লেখা’ নথিপত্র অনুবাদের জন্য বঙ্গভবনের এক কর্মকর্তাকে চিঠি পাঠান। চিঠির শিরোনাম ছিল— ‘বাংলাদেশি ভাষায় লেখা তথ্যের অনুবাদ সংক্রান্ত’। চিঠিতে বাংলাকে ‘বাংলাদেশি জাতীয় ভাষা’ হিসেবে বর্ণনা করা হয়।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলা আমাদের মাতৃভাষা, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র, বিবেকানন্দের ভাষা। আমাদের জাতীয় সংগীত ও জাতীয় গান এই ভাষাতেই রচিত। এ ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ বলা শুধু অজ্ঞতা নয়, বরং গভীর অপমান।
তিনি আরও বলেন, এ বক্তব্য শুধু বাঙালিদের নয়, গোটা জাতিসত্তার অবমাননা। কেন্দ্রের উচিত অবিলম্বে ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিকর ও অসম্মানজনক শব্দচয়ন থেকে বিরত থাকা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক