ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ভারতের সাবেক প্রধানমন্ত্রীর নাতিকে যাবজ্জীবন
ভারতের সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার নাতি এবং জনতা দল (সেক্যুলার) থেকে বহিষ্কৃত নেতা প্রজ্বল রেভান্নাকে বেঙ্গালুরুর একটি বিশেষ আদালত যাবজ্জীবন প্রদান করেন। একইসঙ্গে তাকে ১১ লাখ রুপি জরিমানার আদেশও দেওয়া হয়েছে।
শনিবার (৩ আগস্ট) বিচারক সন্তোষ গজানম ভাট এই রায় ঘোষণা করেন। রায় অনুযায়ী, কর্ণাটকের হাসান জেলার একটি খামারবাড়িতে কর্মরত এক নারী গৃহকর্মীকে আটকে রেখে বারবার ধর্ষণ ও যৌন নিপীড়ন করেন প্রজ্বল। ভুক্তভোগীকে ভয় দেখাতে তিনি ধর্ষণের ভিডিওও ধারণ করেন বলে আদালতে প্রমাণিত হয়েছে।
এই মামলার গুরুত্বপূর্ণ আলামত ছিল একটি পেনড্রাইভ, যেখানে অভিযুক্তের অপরাধের ভিডিও ফুটেজ পাওয়া যায়। ভিডিও ফাঁস হওয়ার পরই জনতা দল (সেক্যুলার) তাকে বহিষ্কার করে।
আদালতে কান্নায় ভেঙে পড়ে রেভান্না শাস্তি কমানোর আবেদন করলেও বিচারক তা প্রত্যাখ্যান করেন। আদালত মত দেয়, এই অপরাধ সমাজে ভয়াবহ বার্তা দিয়েছে, তাই কঠোর সাজা অপরিহার্য।
উল্লেখ্য, এইচ ডি দেবগৌড়া ১৯৯৬-১৯৯৭ সালে ভারতের প্রধানমন্ত্রী এবং এর আগে কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক