ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পকে চিঠি
গাজায় চলমান যুদ্ধ বন্ধে সকল পক্ষকে এক টেবিলে ফিরিয়ে আনতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি জোড়ালো আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিনিধি পরিষদের চার ডেমোক্র্যাট সদস্য। শুক্রবার (স্থানীয় সময়) তারা প্রেসিডেন্টকে একটি চিঠি পাঠিয়ে এই আহ্বান জানান বলে জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।
চিঠিটি পাঠিয়েছেন ডেমোক্র্যাট কংগ্রেসম্যান গ্রেগরি মিকস, রোজা ডেলাউরো, জিম হিমস ও জেমি রাসকিন। তারা জানান, নৈতিক দায়বদ্ধতা থেকেই তারা এই পদক্ষেপ নিয়েছেন।
চিঠিতে লিখেছেন, “আমরা আপনাকে সংঘাতের একটি তাৎক্ষণিক, ন্যায্য এবং টেকসই অবসান ঘটাতে মার্কিন কূটনীতির পূর্ণ শক্তি ব্যবহারের আহ্বান জানাচ্ছি।”তাদের অভিমত, গাজায় ইসরাইলের যুদ্ধের প্রাথমিক সামরিক লক্ষ্য ইতোমধ্যে অর্জিত হয়েছে। এখন যুদ্ধ চালিয়ে যাওয়া কেবল মানবিক বিপর্যয় ও আঞ্চলিক উত্তেজনা বাড়াবে এবং দীর্ঘমেয়াদে ইসরাইলি ও ফিলিস্তিনিদের নিরাপত্তা হুমকির মুখে ফেলবে।
তারা ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন যেন বিলম্ব না করে ইসরাইল, ফিলিস্তিনি নেতারা, আঞ্চলিক অংশীদাররা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং দেশটির মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফকে নিয়ে আলোচনার মাধ্যমে শান্তির উদ্যোগ নেয়া হয়।চিঠিতে আরও বলা হয়, গাজায় ফিলিস্তিনি বেসামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে, হামাসকে বাদ দিয়ে। সেই সঙ্গে গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদের যেকোনো পরিকল্পনা প্রত্যাখ্যানেরও দাবি জানান তারা।
এদিকে, হামাস ঘোষণা দিয়েছে, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আগ পর্যন্ত তারা অস্ত্র ত্যাগ করবে না।উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা ইসরায়েলে অতর্কিত হামলা চালালে গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল, যা এখনও চলছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ