ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
নির্বাচন ভবন
সকল কর্মকর্তা-কর্মচারীদের গোয়েন্দা প্রতিবেদন চেয়েছে ইসি
ডুয়া নিউজ: নির্বাচন ভবনে কর্মরত সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর গোয়েন্দা প্রতিবেদন চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ মঙ্গলবার (০৭ জানুয়ারি) সংস্থাটির জনবল ব্যবস্থাপনা শাখা-১ এর সহকারী সচিব মোহাম্মদ শাহীনুর রহমান এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেন।
অফিস আদেশে বলা হয়েছে, দপ্তর ও শাখা প্রধানদের অধীনস্ত কর্মকর্তা-কর্মচারীদের তথ্য (পিতা ও মাতার নাম, পদবী, স্থায়ী ও বর্তমান ঠিকানা, জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর) ১২ জানুয়ারির মধ্যে জমা দিতে হবে।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, নির্বাচন ভবনকে 'কি পয়েন্ট ইনস্টলেশন (কেপিআই)' তালিকাভুক্ত করায় ২০২৪ সালের ২৮ আগস্ট জরিপের অগ্রগতি প্রতিবেদন অনুযায়ী স্পর্শকাতর এলাকা সহ নির্বাচন ভবনে কর্মরত সকল কর্মকর্তা/কর্মচারী ও নিরাপত্তা নিয়োজিত কর্মীদের তথ্য বছরে একবার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) বা পুলিশের বিশেষ শাখা (এসবিএ) কর্তৃক জরুরি ভিত্তিতে ভেটিং সম্পন্ন করার সুপারিশ করা হয়েছে। এ প্রেক্ষিতে নির্বাচন ভবনে কর্মরত সকলের তথ্য প্রয়োজন।
এছাড়াও নির্বাচনের ভবনে কর্মরত সকল কর্মকর্তা/কর্মচারীর তথ্য ১২ জানুয়ারির মধ্যে ছক অনুযায়ী অনুবিভাগ/দপ্তর ভিত্তিক একত্রিত করে জনবল ব্যবস্থাপনা-১ শাখায় পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত