ঢাকা, সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩
বিমানবন্দরের উদ্দেশ্যে খালেদা জিয়া; নেত্রীকে দেখতে জনতার ঢল
ডুয়া নিউজ: উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১০টায় লন্ডনের উদ্দেশ্যে এয়ার অ্যাম্বুলেন্সে রওনা দেবেন। এজন্য ৮ টা ১৫ মিনিট বাসা থেকে বের হয়ে বিমানবন্দর উদ্দেশে রওনা করে খালেদা জিয়ার গাড়িবহর।
এদিকে প্রিয় নেত্রীকে একনজর দেখতে রাজধানীর গুলশান-২ এবং বনানী এলাকায় হাজারো নেতাকর্মী অবস্থান নিয়েছেন। সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত এই এলাকায় মিছিল ও স্লোগানে উত্তাল হয়ে ওঠে গুলশান।
নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, খালেদা জিয়া রাত ৯টার মধ্যে বিমানবন্দরে পৌঁছবেন এবং রাত ১০টায় এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের উদ্দেশে রওনা দেবেন। তার বিদায় জানাতে গুলশানের বাসার সামনে নেতাকর্মীরা বিকেল থেকেই মিছিল নিয়ে জমায়েত হচ্ছেন।
কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়া কাতারের রাজধানী দোহা হয়ে লন্ডন পৌঁছাবেন। সেখান থেকে তাকে সরাসরি লন্ডন ক্লিনিকে নেওয়া হবে, যেখানে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার পরবর্তী চিকিৎসা শুরু হবে।
লন্ডন বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানাবেন তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ড. জোয়াবেদা রহমান এবং লন্ডন বিএনপির দুই নেতা।
ঢাকা থেকে খালেদা জিয়ার সঙ্গে তার চিকিৎসকরা এবং ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি যাবে।
এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার দ্রুত সুস্থতার জন্য দেশের জনগণের কাছে দোয়া চেয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ জুলাই)
- সচিব পদে পদোন্নতি পেলেন দুই কর্মকর্তা
- হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মুজাম্মেল হক
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (২৭ জুলাই)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- আজ থেকে আবার শুরু এইচএসসি পরীক্ষা
- আজই নিষিদ্ধ হতে পারে ঢাবির নীল দল
- নবনিযুক্ত চেয়ারম্যান-মহাপরিচালকদের স্বচ্ছতার নির্দেশ প্রধানমন্ত্রীর